News Flash

  • Home
  • Uncategorized
  • ভিলেজ কমিটির দুটি আসনে উপ-নির্বাচন ১৯ নভেম্বর
Image

ভিলেজ কমিটির দুটি আসনে উপ-নির্বাচন ১৯ নভেম্বর

Election Tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ ভিলেজ কমিটির দুটি আসনে উপ-নির্বাচন আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ গণনা হবে ২১ নভেম্বর৷ শুক্রবার এই সংবাদ জানালেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক জি কামেশ্বর রাও৷
তিনি জানান, লেফুঙ্গা ব্লকের রাজঘাট ভিলেজ কমিটির ৫ নং আসন এবং সাতচান্দ ব্লকের সিন্দুকপাথর ভিলেজ কমিটির ৬ নং আসন শূণ্য হওয়ায় ঐ দুই আসনে আগামী ১৯ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত৷ ২৪ অক্টোবর উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে৷ ঐ দিন থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ৩১ অক্টোবর৷ মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ১ নভেম্বর৷ আর মনোনয়ন পত্র প্রত্যাহার করার অন্তিম তারিখ ৩ নভেম্বর৷ মুখ্য নির্বাচন আধিকারীক জানান, ১৯ নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে, প্রয়োজনে পুণঃ নির্বাচনের জন্য ২০ নভেম্বর দিনটি ধার্য্য করা হয়েছে৷ গণনা হবে ২১ নভেম্বর৷ এদিন তিনি জানান, আগামী ২৪ নভেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করতে হবে৷ এদিকে, এই দুই আসনে মোট ভোটার ৬৫৫ জন৷ এদের মধ্যে পুরুষ ৩৩৭ জন এবং মহিলা ৩১৮ জন৷ ব্যালটের মাধ্যমেই ভোট গ্রহণ হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top