নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ কল্যাণপুর ব্লক সংলগ্ণ এলাকায় শনিবার রাতে এক যুবককে বেধড়ক মারধর করে জখম করেছে কল্যাণপুর থানার পুলিশ৷ নিরীহ আহত ওই যুবককে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
কল্যাণপুর থানার পুলিশের বিরুদ্ধে এক নিরীহ যুবককে আটক করে বেধড়ক মারধর করে গুরুতরভাবে জখম করার অভিযোগ মিলেছে৷ আহত যুবকের নাম প্রদ্যুৎ দেবনাথ৷ জানা যায়, সে শনিবার রাত ১২ টা নাগাদ কাজকর্ম সেরে বাইকে করে বাড়িতে ফিরছিল৷ বাড়িতে ফেরার পথে খোয়াই তেলিয়ামুড়া সড়কে কল্যাণপুর ব্লকের কাছে কল্যাণপুর থানার পুলিশ প্রদ্যুৎ দেবনাথ নামে ওই যুবককে আটক করে৷ জিজ্ঞাসাবাদের নামে তাকে আটক করে বেধড়ক মারধর করে পুলিশ৷ পুলিশের মারধরে সে রাস্তার মধ্যেই লুটিয়ে পড়ে৷ হৈচৈ শুনে স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ আহত প্রদ্যুৎ দেবনাথকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷
পুলিশের মারধরে নিরীহ যুবক আহত হওয়ায় জিবিতে স্থানান্তরিত হওয়ার সংবাদে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷
পুলিশের নির্যাতনের শিকার যুবক, উত্তেজনা কল্যাণপুরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















