News Flash

  • Home
  • Uncategorized
  • মিস ইন্টারন্যাশন খেতাব জয় অসম-কন্যা রেবতীর
Image

মিস ইন্টারন্যাশন খেতাব জয় অসম-কন্যা রেবতীর

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর, (হি.স.) : সেনোরিটা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০১৬ খেতাব জয় করে অসম তথা উইত্তর-lfheed8hp6hxkgbthumbnailপূর্বাঞ্চলের নাম উজ্জ্বল করেছেন রেবতী ছেত্রী। অসমের অন্যতম পাহাড়ি জেলা হাফলঙের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বাবুরাম ছেত্রী ও বীণা ছেত্রীর কন্যা ২৩ বছরের রেবতী সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত নোভাল হোটেলে ১৬ জন প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আয়োজিত হয় সেনোরিটা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০১৬ প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম সংস্করণেই বিজয়ীর খেতাব লাভ করেন তিনি। আগামী মাসে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় মিস ইন্টারন্যাশনাল ২০১৬ প্রতিযোগিতায়া অংশগ্রহণ করবেন ছেত্রী।
হাফলঙে সেইন্ট অ্যাগনেস কনভেন্ট হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করে ভরতি হন লামডিং কলেজে। লামডিং কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালে শীর্ষ দশম স্থান অধিকারিণী রেবতী ছেত্রী মিস ইন্ডিয়া মিস পপুলার, মিস মাল্টি মিডিয়া খেতাব লাভ করার পাশাপাশি চীনের বেইজিঙে অনুষ্ঠিত ওয়ার্লড মিস ইউনিভার্সিটি ২০১৬ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি অন্যতম প্রতিনিধি হিসেবে যোগদান করে এই খেতাব জয় করেন।
অভিনেত্রী হিসাবে রূপক গগৈ পরিচালিত, সঞ্জীব নারায়ণ এবং কেনি লিংডো তালাঙের যুগ্ম-প্রযোজিত নির্মিত হিন্দি চলচ্চিত্র ‘গ্যাংস অব নর্থ-ইস্ট’-এ অভিনয় করেছেন।
গত রবিবার পুনেতে ‘সেনোরিটা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০১৬’ আন্তর্জাতিক স্তরের খেতাব লাভ করার পর সাংবাদিকদের কাছে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে এর পেছনে বন্ধু এবং সমর্থকদের উৎসাহ, সমর্থন, আশীর্বাদকেই মূল পাথেয় বলে ব্যাখ্যা করেছেন এবং এজন্য তাঁদের সকলকে ধন্যবাদ জানান রেবতী।
জাতীয় স্তরে সুন্দরী প্রতিযোগিতায় রাজ্যের নাম উজ্জ্বল করায় রেবতীকে অভিনন্দ জানিয়েছে সারা অসম গোর্খালি মহিলা সমিতি, বৃহত্তর গুয়াহাটি গোর্খালি মহিলা সমিতি, আগসু-র গুয়াহাটি মহানগর সমিতি, আগসু এবং ভারতীয় গোর্খা পরিসংঘ, ডিমা হাসাও জেলা কমিটি, জিএসিডি-সহ বেশ কয়েকটি বেসরকারি সংগঠন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top