News Flash

  • Home
  • Uncategorized
  • আকাল হোলি সিঙ্গুরে, উত্সবে মেতেছে আত্মীয়রাও
Image

আকাল হোলি সিঙ্গুরে, উত্সবে মেতেছে আত্মীয়রাও

সিঙ্গুর, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : ৱুধবার সকাল থেকে সিঙ্গুরে উত্সবের মেজাজ| উত্সব শুধু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের মঞ্চে india_holiনয়| উত্সব সিঙ্গুরের প্রতিটি ঘরে ঘরে| সকাল থেকেই ধামসা আর মাদলের তালে অকাল হোলিতে মেতেছে সিঙ্গুরবাসী| সিঙ্গুরবাসীর পাশাপাশি এই উত্সবে শরিক তাঁদের আত্মীয়স্বজনরাও| যাঁরা দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন এই দিনটার জন্য| কেউ পুরুলিয়া থেকে, কেউ বাঁকুড়া থেকে| দুর্গাপুজোয় যেমন মানুষ কলকাতায় যায়, জগদ্ধাত্রী পুজোয় যেমন মানুষ চন্দননগরে যায় ঠিক তেমনই| সিঙ্গুরবাসীর কাছে তো এই পুজোর আগে এই পার্বণ তো কোনও দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোর থেকে কম নয়! উত্সব যখন, তখন খাওয়াদাওয়া তো থাকবেই| সিঙ্গুরের প্রতিটি বাড়িতে তাই এদিন এলাহি রান্নাবান্নার আয়োজন| বাজেমেলিয়ার সাঁতরা পরিবারে সকাল থেকেই হেঁসেলে ঢুকে পড়েছেন বাড়ির মহিলারা| কেউ আনাজ কুটছেন| কেউ ব্যস্ত রান্নায়| বাড়ির সদস্যরা বললেন, মমতা কথা রেখেছেন| সিঙ্গুরে উত্সব শুরু| এ এক অন্য উত্সব|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top