নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৬ সেপ্ঢেম্বর৷৷ বক্সনগর ব্লকের আশাবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল ঝারু মিয়ার
পুত্রবধু সানজিদা আক্তার (১৭) বিষ পান করে আত্ম্যহত্যা করেন৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল দুপুর ২টার সময় আব্দুল ঝারু মিয়ার একমাত্র সন্তান আজাদ মিয়ার নববধু বিষপান করে৷ তাকে প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ বক্সনগর স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে হাঁপানিয়া রেফার করা হয়৷ আজ বিকাল ৫ টা নাগাদ এই নববধূকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে৷
এই নববধূর বাপের বাড়ী রহিমপুর গোড়ামূলা গ্রামে৷ গত ৬-৮ মাস আগে আজাদ মিয়া বিয়ে করেন৷ তার পর তিনি সৌদি আরবে চলে যান কাজের সন্ধানে৷ কয়েক মাস যাওয়ার পর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রত্যহ মোবাইল ফোনে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়৷ তার স্বামী তাকে মোবাইল ফোনে গালিগালাজ ছাড়া কোন কথাই বলত না৷ তার শ্বাশুড়ী তার উপর নির্যাতন করত৷ এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে নববধূ অত্ম্যহত্যার পথ বেছে নিয়েছে৷ এই নববধূর অকাল মৃত্যুতে আশাবাড়ী এলাকায় সুখের ছায়া নেমে পড়েছে৷
স্বামী বিদেশে, শাশুড়ির নির্যাতনে আত্মঘাতী নববধূ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















