News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামী বিদেশে, শাশুড়ির নির্যাতনে আত্মঘাতী নববধূ
Image

স্বামী বিদেশে, শাশুড়ির নির্যাতনে আত্মঘাতী নববধূ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৬ সেপ্ঢেম্বর৷৷ বক্সনগর ব্লকের আশাবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের মৃত আব্দুল ঝারু মিয়ার rapelogoপুত্রবধু সানজিদা আক্তার (১৭) বিষ পান করে আত্ম্যহত্যা করেন৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল দুপুর ২টার সময় আব্দুল ঝারু মিয়ার একমাত্র সন্তান আজাদ মিয়ার নববধু বিষপান করে৷ তাকে প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ বক্সনগর স্বাস্থ্যকেন্দ্র থেকে তাকে হাঁপানিয়া রেফার করা হয়৷ আজ বিকাল ৫ টা নাগাদ এই নববধূকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে৷
এই নববধূর বাপের বাড়ী রহিমপুর গোড়ামূলা গ্রামে৷ গত ৬-৮ মাস আগে আজাদ মিয়া বিয়ে করেন৷ তার পর তিনি সৌদি আরবে চলে যান কাজের সন্ধানে৷ কয়েক মাস যাওয়ার পর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রত্যহ মোবাইল ফোনে ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়৷ তার স্বামী তাকে মোবাইল ফোনে গালিগালাজ ছাড়া কোন কথাই বলত না৷ তার শ্বাশুড়ী তার উপর নির্যাতন করত৷ এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে নববধূ অত্ম্যহত্যার পথ বেছে নিয়েছে৷ এই নববধূর অকাল মৃত্যুতে আশাবাড়ী এলাকায় সুখের ছায়া নেমে পড়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top