News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটারদের মন পেতে সমাজবাদী স্মার্ট ফোন আনছেন অখিলেশ সরকার
Image

ভোটারদের মন পেতে সমাজবাদী স্মার্ট ফোন আনছেন অখিলেশ সরকার

লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : ভোটারদের মন পেতে সমাজবাদী স্মার্ট ফোন আনছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী Flag_of_Samajwadi_Partyঅখিলেশ যাদব | রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় সম্প্রতি কোণঠাসা হয়ে পড়েছে সমাজবাদী পার্টি সরকার| আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তাই ঘুরে দাঁড়াতে ঘোষণা করেছেন সমাজবাদী স্মার্ট ফোন যোজনা প্রকল্পের| সমাজবাদী পার্টি মনে করছে, তরুণ প্রজন্ম মিক্সার বা রঙিন টিভির থেকে স্মার্টফোনের বেশি ভক্ত| তাই স্মার্টফোনের মায়াতেই তাদের আবদ্ধ করতে এই টোপ |
তাই এই ফ্রি ফোন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন একমাত্র ভোট দেওয়ার যোগ্য ব্যক্তিরা, অর্থাত্ যারা এই ফোন পেতে চান তাঁদের বয়েস হতে হবে ১৮ বছরের উর্ধ্বে| সেই সঙ্গে পরিবারের বার্ষিক আয় হতে হবে দুই লক্ষ টাকার কম| চলতি সপ্তাহে প্রকল্পটি অনুমোদন পেতে চলেছে| আগামী মাস থেকে অনলাইনে আবেদন করা যাবে| তবে আবেদনকারীরা ফোন এখন হাতে পাবেন না| আগামী বছর বিধানসভা ভোটে জিতে অখিলেশ যাদবের সরকার ক্ষমতায় এলে ফোন মিলবে| হারলে নয়|
তামিলনাড়ুর মতো সোনাদানা, স্কুটার নয়, বরং স্মার্ট ফোন বিলিয়ে উত্তরপ্রদেশের ভোটারদের মন পেতে চাইছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| যাতে বিনামূল্যে গরিব মানুষদের হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া হবে| ১৮ বছরের উর্দ্বেূ বয়স হলেই যে কেউ ফোনের জন্য আবেদন করতে পারেন| তবে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষের কম হতে হবে| মোবাইলে সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে নিজেদের মতামত দিতে পারবেন তাঁরা|
অখিলেশ সরকারের বক্তব্য, এই স্মার্ট যোজনার মাধ্যমে রাজ্যের গরিব মানুষদের সরকারি যোজনা ও নীতি সম্পর্কে ওয়াকিবহাল করা যাবে| এতে আধুনিক সব সফটওয়্যার তো থাকবেই, তারপর নাকি এমন এক অ্যাপ থাকবে, যার মাধ্যমে রাজ্য সরকারের পলিসি নিয়ে ফিডব্যাক দিতে পারবেন গ্রাহকরা|
প্রসঙ্গত, আগামী বছর জানুয়ারিতেই সম্ভবত মিটে যাবে গোবলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট| লড়াই মূলত এসপি, বিএসপি ও বিজেপির মধ্যে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top