News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে গুলি চালাল পাক সেনা, পাল্টা জবাব ভারতের
Image

পুঞ্চে গুলি চালাল পাক সেনা, পাল্টা জবাব ভারতের

জম্মু, ৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান| J&Kভারতীয় সেনাবাহিনীর তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে| মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, মধ্যরাত থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও|
সেনা সূত্রের খবর, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান| চলতি মাসের ২ তারিখ জম্মু জেলার আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top