News Flash

  • Home
  • Uncategorized
  • সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নানা গুজব ছড়াচ্ছে সম্প্রীতির শত্রুরা ঃ রাধাচরণ
Image

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নানা গুজব ছড়াচ্ছে সম্প্রীতির শত্রুরা ঃ রাধাচরণ

নিজস্ব প্রতিনিধি, জিরানীয়া, ৩ সেপ্ঢেম্বর৷৷ সম্প্রীতির শক্রুরা যখন রাজ্যে জাতি-উপজাতির ঐক্য ভাঙ্গতে ষড়যন্ত্র করছে, Photo 5সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নানা গুজব ছড়াছে, তখন এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার একমাত্র রাস্তা হল সুস্থ সংসৃকতির বিকাশ ঘটানো, মানুষে মানুষে মিলন ও সংহতিকে আরো সুদৃঢ় বন্ধঝেন আবদ্ধ করা৷ আজ খুমুলুঙ-এ নউাই অডিটোরিয়ামে ত্রিপুরা উপজাতি ফোক মিউজিক কলেজের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথাগুলি বলেন, এ ডি সি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধারচণ দেববর্মা৷ তিনি আরো বলেন, শুধু পুঁথিগত বিদ্যা অর্জনই শেষ কথা নয়৷ মানবিক মূল্যবোধের বিকাশে শিক্ষার পাশাপাশি সংসৃকতি শিক্ষা ও সংসৃকতি চর্চার বিশেষ গুরুত্ব রয়েছে৷ এই কলেজ ঐতিহ্যবাহী সংসৃকতি চর্চার পীঠস্থান৷ তিনি কলেজের সমৃদ্ধি কামনা করে বলেন, আগামী দিনে এই কলেজে সংগীত বিভাগে মাষ্টার ডিগ্রি কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে৷ তিনি বলেন, এই এলাকায় এখন অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ মানুষের বিভিন্ন দিকে সার্বিক উন্নয়নও হয়েছে৷ চিন্তা ভাবনা রয়েছে আগরতলা শহরের বিগবাজার বা সিটি সেন্টারের মতো সপিং মল গড়ে তোলার, বিনোদনের জন্য একটা সিনেমা হল তৈরী করার৷ তিনি বলেন, এই সমস্ত উন্নয়নের জন্য চাই শান্তির পরিবেশ, ঐক্যের পরিবেশ৷ তিনি সকলের কাছে শান্তির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ৷ তিনি বলনে, সংসৃকতি একটি জাতির পরিচয়৷ প্রত্যেক জাতি গোষ্ঠীর কৃষ্টি সংসৃকতির বিকাশ ঘটাতে হবে৷ অনুষ্ঠানের সম্মানিত অতিথি আগরতলা সচিন দেববর্মণ সরকারী সংগীত মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিকনতা দাস বলেন, সংসৃকতি একটি জাতির পরম্পরাগত ঐতিহ্যের বাহক এবং পরিচিত৷ খুমুলুঙ ফোক মিউজিক কলেজের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার অব এক্সামিনেশন এল ডার্লং, খুমুলুঙ সরকারী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড দিপঙ্ককর চক্রবর্তী এবং ত্রিপুরা ষ্টেট একাডেমী অব ট্রাইবেল কালচার-এর অধ্যক্ষ মৌটুসি দেববর্মা৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুমুলুঙ উপজাতি ফোক মিউজিক কলেজের অধ্যক্ষ চিন্ময় দাস৷ স্বাগত ভাষণ দেন এ ডি সি’র তথ্য, সংসৃকতি ও পর্যটন দপ্তরের প্রধান আধিকারিক বিশ্বজিৎ সিনহা৷ এছাড়া, সম্মানিত অতিথি হিসাবে ভাষণ দেন এ ডি সি’র এডিশন্যাল সি ই ও এস এন দেববর্মা৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন খুমুলুঙ ফোক মিউজিক কলেজের ছাত্রছাত্রীরা৷ পরিবেশিত হয় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানও৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top