News Flash

  • Home
  • Uncategorized
  • ডোমকলে দুষ্কৃতীদের গুলিতে খুন ২ তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা
Image

ডোমকলে দুষ্কৃতীদের গুলিতে খুন ২ তৃণমূল নেতা, এলাকায় উত্তেজনা

মুর্শিদাবাদ, ১ সেপ্টেম্বর (হি.স.): মুর্শিদাবাদের ডোমকলে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন দুই তৃণমূল নেতা| মৃত Murderদুই তৃণমূল কর্মীর নাম আবেদুল শেখ (৫৫) ও ইয়ার আলি (৩০)| বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমকল থানার রমনা শেখ পাড়ার চায়ের দোকানে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে চায়ের দোকানে বসেছিলেন দুই তৃণমূল কর্মী| সেই সময় দোকান ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা| ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ইয়ার আলি ও তাঁর সঙ্গী আবেদুল শেখকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা| ঘটনাস্থলেই মৃতু্য হয় আবেদুলের| সঙ্কটজনক অবস্থায় ইয়ার আলিকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে| সেখানেই মৃতু্য হয় তাঁর| এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে|
দুই তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিপিএম ও কংগ্রেসকেই দায়ি করেছেন স্থানীয় তৃণমূল নেতা সৌমিক হোসেন| তিনি বলেছেন, বিধানসভা ভোট থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে কংগ্রেস ও সিপিএম| এটা ওদের পরিকল্পিত খুন| যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কংগ্রেস বিধায়ক শাওনি সিংহ রায় বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরে এই ঘটনা|

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top