News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস
Image

আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস

সিঙ্গুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস| ওইদিন সকালে সিঙ্গুরে tmcপ্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ওইদিন বিকেলে জনসভা করবেন তিনি| সভাস্থল ঠিক করতে এদিন সিঙ্গুরে চারটি জায়গা পরিদর্শন করেন জেলাশাসক সঞ্জয় বনসল, জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি এবং অতিরিক্ত পুলিশ সুপার গৌরব নাথ|
২০০৬ সালে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল তত্কালীন বাম সরকার| বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বাম আমলে এই জমি অধিগ্রহণ অবৈধ| এরপরই সিঙ্গুরের বাসিন্দারা উচ্ছ্বাসে মেতে ওঠেন| সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরে বিজয় উত্সব পালন করা হবে|
বিজয় উত্সবকে ঘিরে ওইদিন সভাও করবেন মুখ্যমন্ত্রী মমতা| এদিন সকালে সেই সভার জন্য জায়গা দেখতে যান জেলাশাসক, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার| সভার জন্য চারটি জায়গা দেখেন তাঁরা| টাটা প্রোজেক্ট সংলগ্ন এলাকা, লোহাপট্টি এলাকা, তাপসী মালিক বাজার এবং তাপসী মালিক বাজারের উল্টোদিকে একটি স্কুলমাঠ ঘুরে দেখেন| সূত্রের খবর, স্কুলমাঠে সভা হওয়ার সম্ভাবনা প্রবল| এদিকে প্রশাসনিক সভা কোথায় হবে, তাও তাঁরা খতিয়ে দেখেন| এর আগে তিনবার প্রশাসনিক বৈঠক বিডিও অফিসে হয়েছে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top