News Flash

  • Home
  • Uncategorized
  • আতঙ্কে জুবুথুবু আগরতলা জারী রয়েছে ১৪৪ ধারা কেন্দ্রীয় বাহিনীর টহল, আইপিএফটি-র মিছিল ঘিরে সংঘর্ষের ম্যাজিস্ট্রট পর্যায়ের তদন্তের নির্দেশ
Image

আতঙ্কে জুবুথুবু আগরতলা জারী রয়েছে ১৪৪ ধারা কেন্দ্রীয় বাহিনীর টহল, আইপিএফটি-র মিছিল ঘিরে সংঘর্ষের ম্যাজিস্ট্রট পর্যায়ের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগষ্ট৷৷ মঙ্গলবারের ঘটনার পর এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি রাজধানা আগরতলা৷ গোটা শহরেই অনির্দিষ্ট কালের জন্য জারি রয়েছে ১৪৪ ধারা৷ এদিকে, বুধবার মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের পদস্থ আধিকারীকদের নিয়ে গোটা ঘটনার পর্যালোচনা করেছেন৷ সেই সঙ্গে এদিন মঙ্গলবারের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের 144নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ ঘটনার রাত থেকেই প্রায় শুনশান রাজপথ৷ আতঙ্কিত ব্যবসায়ী মহল৷ ভয় তাড়া করছে যানচালকদের৷ রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি, রাধানগর ও নাগেরজলা মোটারস্ট্যান্ডে যানবাহণের সংখ্যাও ছিল বুধবার তুলনামূলক কম৷ দূরপাল্লার বাস চালানোর সাহস করছেন না চালকরা৷ যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে৷ ব্যাসস্ট্যান্ডগুলিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে৷ রাজপথ দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা ট্রাক ভর্তি হয়ে শহরে টহল দিচ্ছে৷ গোটা শহরে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের পদচারণা৷ তবে খবর লেখা পর্যন্ত রাজধানী আগরতলা সহ রাজ্যের কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷
এদিকে গুজবে কান না দেওয়ার জন্য এবং সোশ্যাল মিডিয়াগুলিতে প্ররোচনামূলক ছবি ও মন্তব্য না করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েএছ৷ আগরতলায় বসবাসরত বিভিন্ন মহকুমাতে কর্মরত সরকারী কর্মচারীরাও ঝঁুকি নিয়ে অফিসমুখী হননি৷ মূলত মঙ্গলবারের ঘটনায় সমস্ত অংশের মানুষের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে৷ আতঙ্কের রেশ কাটতে আরও কিছুদিন সময় লাগবে বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করেছে৷
এদিকে, মঙ্গলবারের ঘটনার পর বুধবার সিধাই থানার অধীন বিভিন্ন এলাকায় দোকাপাট ছিল বন্ধ৷ বাজারে লোক সমাগম হয়নি৷ এক ভীতির পরিবেশ কায়েম হয়ে রয়েছে৷ সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচন একদিকে, অন্যদিকে মঙ্গলবারের রাজধানীতে হিংসাশ্রয়ী ঘটনা৷ সব মিলিয়ে সিমনা তমাকারি কেন্দ্রের বিভিন্ন এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ জানা গিয়েছে, রাজধানী আগরতলার হিংসার রেশ ছড়িয়ে পড়েছে পাহাড়ী জনপদে৷ বিভিন্ন স্থানে জাতি উপজাতির সম্প্রীতির মধ্যে কিছুটা তিক্ততা লক্ষ করা গিয়েছে৷ তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ বিভিন্ন মহল থেকে গুজব ছড়ানোর চেষ্টাও চলছে৷ রাজনৈতিক দলগুলি ফায়দা নেওয়ার প্রয়াস নিয়েছে বলেও তথ্যাভিজ্ঞ মহলের অভিযোগ৷
এদিকে, ২৩ আগষ্ট আই পি এফ টি-র ডাকা রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় আই পি এফ টি সমর্থকদের সঙ্গে স্থানীয় মানুষের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে ২৩ জন আহত হয়েছেন৷ ১৭টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কিছু দোকানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে৷ এই সমস্ত ঘটনায় আগরতলায় কিছু উত্তেজনা এবং ভীতির সঞ্চার হয়৷ আহত ২৩ জনের চিকিৎসা জিবি হাসপাতালে হয়েছে৷ এদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সবারই যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকারের পক্ষ থেকে করা হয়েছে৷ এখনও আহত ১১ জনের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে৷ মিছিলে অংশ গ্রহণকারীদের পুলিশ প্রহরার মধ্য দিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়েছে৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ এক বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেছেন৷ বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডি জি, অতিরিক্ত ডি জি (আইন-শৃঙ্খলা), অতিরিক্ত ডি জি (প্রশাসন) সচিব (স্বরাষ্ট্র) উপস্থিত ছিলেন৷ বৈঠকে শান্তি বজায় রাখতে এবং মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে তাদের জীবন যাত্রা বজায় রাখতে পারেন সেই লক্ষ্যে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দেয়া হয়েছে৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য সরকারকে সহায়তা করছে৷ পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তা যে ১৪৪ ধারা জারি করেছেন তা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে বজায় থাকবে৷ এই বিষয়ে আই পি সির ১৪৮/১৪৯/৩২৫/৪২৭ নং ধারায় পশ্চিম থানায় ১০৪/১৬ নং মামলা দায়ের করা হয়েছে৷ তদন্তের কাজ এগিয়ে চলেছে৷ পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে৷ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য রাজ্য সরকার এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে৷
রাজ্য সরকার সমস্ত মানুষজন৷ আইপিএফটি সমর্থকদের বাধাদানে পন্ড হয়ে যায় হাট৷ বিপাকে পড়েন উপজাতি অংশের মানুষ৷ শুধু তাই নয়, আইপিএফটি সমর্থকদের উশৃঙ্খল আচরণের ফলে খোয়াই-আগরতলা ভায়া সুবল সিং রোডে দিনভর কোন যানবাহন চলাচল করেনি৷ এসব ঘটনার খবর পেয়ে মোহনপুরের এসডিএম এবং মহকুমা পুলিশ আধিকারিক হেজামারায় ছুটে যান৷ প্রশসনের হস্তক্ষেপে কোন ধরণের অঘটন ঘটতে পারেনি৷ হেজামারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top