News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানায় বাস পড়ল খালে, মৃত ১৪
Image

তেলেঙ্গানায় বাস পড়ল খালে, মৃত ১৪

খাম্মাম (তেলাঙ্গানা), ২২ আগস্ট (হি.স.): খাম্মাম-হায়দরাবাদ জাতীয় সড়কে, রাস্তার পাশে খালে বেসরকারি বাস পড়ে গিয়ে ACCIDENTমৃতু্য হল ১৪ জন যাত্রীর| মর্মান্তিক দুর্ঘটনায় আরও ১২ জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন| পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ২৬ জন যাত্রী ছিলেন| আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার ভোররাতে হায়দরাবাদ থেকে কাকিনাড়াগামী একটি বেসরকারি বাস কুসুমঞ্চির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়| ঘটনাস্থলেই মৃতু্য হয় ৮ জন যাত্রীর| পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ৬ জনের মৃতু্য হয়|
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ| উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা| গুরুতর আহতদের খাম্মাম হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ২৬ জন যাত্রী ছিলেন| রবিবার রাত ১০টা নাগাদ হায়দরাবাদের মিয়াপুর থেকে বাসটি যাত্রা শুরু করেছিল| দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক| পুলিশের অনুমান, বাসচালকের গাফিলতিতেই এই দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top