News Flash

  • Home
  • Uncategorized
  • এজিএমসিতে ইন্টার্নশীপ ডাক্তারদের কর্মবিরতীর হুমকি, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন অধ্যক্ষ
Image

এজিএমসিতে ইন্টার্নশীপ ডাক্তারদের কর্মবিরতীর হুমকি, কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগষ্ট৷৷ আগরতলা সরকারী মেডিকেল কলেজের ইন্টার্নশীপ ডাক্তাররা কর্ম বিরতী পালনের ENTERSHIPপথে অগ্রহর হচ্ছে বলে জানা গিয়েছে৷ তাঁদের দাবী যে টাকা সাম্মানিক হিসেবে দেওয়া হয় তা বাড়াতে হবে৷ এই দাবীতে তাঁরা সোমবার কলেজের অধ্যক্ষ কে কে কুন্ডুকে স্মারক লিপি দিয়েছেন৷ এদিকে, অধ্যক্ষ সাফ জানিয়ে দিয়েছেন তাদের এই দাবী যুক্তিসংগত৷ কিন্তু, কর্ম বিরতী পালনের যে পথে তাঁরা হাটতে চলেছেন তা যুক্তিযুক্ত নয়৷ এই পথে অগ্রসর হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
সংবাদে প্রকাশ, বর্তমানে ইন্টার্নশীপ ডাক্তার রয়েছেন প্রায় একশ জন৷ তাঁরা প্রতিমাসে দশ হাজার টাকা পাচ্ছেন সাম্মানিক৷ তাদের দাবী এই টাকা অন্যান্য রাজ্যের তুলনায় কম৷ বারো হাজার টাকা করতে হবে৷ এই দাবী নিয়ে তাঁরা এদিন এজিএমসিতে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে অধ্যক্ষের সাথে দেখা করে স্মারক লিপি তুলে দিয়েছেন৷ তাঁরা হুমকি দিয়েছেন সাম্মানিক ভাতা বাড়ানো না হলে কর্মবিরতীর পথে হাটবেন৷ অন্যদিকে, অধ্যক্ষ কে কে কুন্ডু জানিয়েছেন, তাঁদের সাম্মানিক বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ এই বিষয়ে প্রশাসনিক স্তরে প্রক্রিয়া চলছে৷ এরই মধ্যে এই ধরনের হুমকিকে তিনি কড়া মনোভাবের সঙ্গে দেখছেন৷ যদি কর্মবিরতীর পথে যান ইন্টার্নশীপ ডাক্তাররা তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তিনি বলেন, সাম্মানিক বাড়ানোর পক্ষেই তিনি৷ তবে পরিষেবা বিঘ্নিত করে এই ধরনের উদ্যোগকে কোন ভাবেই তিনি বরদাস্ত করবেন না বলে জানান৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top