News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনী মজুত রেশন সামগ্রী বাজেয়াপ্ত শহরে
Image

বেআইনী মজুত রেশন সামগ্রী বাজেয়াপ্ত শহরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগষ্ট৷৷ গোপন সংবাদের ভিত্তিতে সদরের মহকুমা শাসকের নেতৃত্বে আবগারি দপ্তরের PDSকর্মীরা অভিযান চালায় মহারাজগঞ্জ বাজারে৷ সেখান থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে আটা৷ যা বেআইনীভাবে মজুত করা ছিল৷ তাছাড়া উদ্ধার করা হয় রেশনের চালও৷ এদিকে, মহকুমা শাসকের নেতৃত্বে অভিযান চালানো হয় লিচুবাগান এলাকায়৷ সেখানে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে বিলেতি মদ উদ্ধার করা হয়েছে৷ তবে কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলে জানা গিয়েছে৷ মহকুমা শাসক সুমিত রায় চৌধুরী জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে৷ মূলতঃ রেশনের সামগ্রী শহের বিভিন্ন বাজারে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল৷ এই অভিযোগের ভিত্তিতেই আবগারি দপ্তরের কর্মীদের নিয়ে মহকুমা প্রশাসন এই ধরনের অভিযানে নেমেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top