News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুস্পৃষ্টে ছাত্রের মৃত্যু, দোষীদের শাস্তির দাবীতে সরব এসএফআই
Image

বিদ্যুস্পৃষ্টে ছাত্রের মৃত্যু, দোষীদের শাস্তির দাবীতে সরব এসএফআই

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ আগস্ট৷৷ খোয়াই থানাধীন উত্তর রামচন্দ্রঘাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র অমরজিৎ শীলের মর্মান্তিক মৃত্যুর জন্য বিদ্যালয় SFI TRIPURAকর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে উক্ত ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি প্রদানের দাবীতে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন, খোয়াই বিভাগীয় কমিটি৷ এসএফআই খোয়াই বিভাগীয় সম্পাদক ও সভাপতি যথাক্রমে প্রণব ধর ও জীতেন সিনহার নেতৃত্বে বৃহস্পতিবার এই ডেপুটেশন প্রদান করা হয়৷ উল্লেখ্য সুকলের জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় উত্তর রামচন্দ্রঘাট হাই সুকলের ৯ম শ্রেণীর ছাত্রের৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ মেনে সোমবার ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসে বিকেল ৪টা নাগাদ ছাত্রটি জাতীয় পতাকা নামাতো যায়৷ কিন্তু জাতীয় পতাকা যে বাঁশে লাগানো হয় তার উচ্চতা বেশী হওয়ায় উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে যায় অমরজিৎ৷ কারণ বিদ্যালয়ের ঠিক উপর দিয়েই বিপজ্জনক অবস্থায় রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার৷ উত্তর রামচন্দ্রঘাট হাই সুকলের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত অমরজিৎ শীলের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্দ এলাকার মানুষজন৷ সকলেই চাইছেন প্রকৃত দোষীদের যেন কঠোর শাস্তি হয়৷ এখন দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top