News Flash

  • Home
  • Uncategorized
  • আপে যোগ দেওয়া নিয়ে কোনও শর্ত দেননি সিধু, টুইট কেজরিওয়ালের
Image

আপে যোগ দেওয়া নিয়ে কোনও শর্ত দেননি সিধু, টুইট কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): আম আদমি পার্টি-তে যোগ দেওয়া নিয়ে কোনও শর্তই দেননি নভজ্যোত সিং সিধু| শুধুমাত্র kajriwalভাবনা চিন্তা করতে সময় চেয়ে নিয়েছেন| প্রাক্তন বিজেপি সাংসদকে সময় দিতে চাইছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও| শুক্রবার সকালে পরপর বেশ কয়েকটি টুইট করেন কেজরিওয়াল| মাইক্রোব্লগিং সাইটে দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, ‘সিধুর আপে যোগ দেওয়া নিয়ে সব জল্পনার জবাব দেওয়া আমার কর্তব্য| সিধুকে আমরা খুব শ্রদ্ধা করি| গত সপ্তাহে উনি আমার সঙ্গে দেখা করেছিলেন ঠিকই| কিন্তু কোনওরকম শর্ত দেননি| বরং ভাবনা চিন্তা করতে সময়ে চেয়ে নিয়েছেন| উনি দলে যোগ দিন বা না দিন| ওনাকে চিরদিন একইভাবে শ্রদ্ধা করব|’
গত মাসে ভারতীয় জনতা পার্টি ছেড়েছিলেন প্রাক্তন ক্রিকেটার সিধু| রাজনৈতিক মহলের ধারনা, তারপর থেকেই কেজরিওয়ালের সঙ্গে তাঁর গোপন আঁতাত নিয়ে জল্পনা চলছিল| শোনা যাচ্ছিল, চলতি মাসের ১২ তারিখ আনুষ্ঠানিকভাবে আপে যোগ দেবেন সিধু| কিন্তু, ১২ তারিখ পার হয়ে গেলেও তা ঘটেনি| তারপর থেকেই কেজরিওয়ালের সঙ্গে তাঁর মনোমালিন্যের খবর উড়ে আসতে থাকে| বলা হয়, সিধু শর্ত দিয়েছেন, পঞ্জাবের ভোটে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে হবে| টিকিট দিতে হবে তাঁর স্ত্রী নভজ্যোত কৌর সিধুকেও| যিনি এমুহূর্তে পঞ্জাবে বিজেপি বিধায়ক| শেষমেষ সিধু কি আম আদমি পার্টিতে যোগ দেবেন? এই প্রশ্নেই জেরবার গোটা পঞ্জাব|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top