News Flash

  • Home
  • Uncategorized
  • দেশ ভাগের ইতিহাস তুলে ধরে রাজ্যে কালো দিবস পালন চাকমা জনগোষ্ঠীর
Image

দেশ ভাগের ইতিহাস তুলে ধরে রাজ্যে কালো দিবস পালন চাকমা জনগোষ্ঠীর

Chakmaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট৷৷ দেশ বিভাজনের ইতিহাস সামনে এনে এবছর থেকে প্রতিবছর ১৭ই আগষ্ট কালো দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে চামকা জনগোষ্ঠীদের সংগঠন চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া৷ সংস্থার ত্রিপুরা কমিটির পক্ষ থেকে বুধবার আগরতলায় প্রেস ক্লাবের সামনে কালো দিবস পালনের অঙ্গ হিসেবে একটি ধর্ণা কর্মসূচী নেওয়া হয়৷ এখানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
সংগঠনের পক্ষ থেকে এই দিবস পালনের তাৎপর্য ব্যাখা করতে গিয়ে জানান, এবছর থেকে প্রতি বছর উত্তর পূর্ব ভারতে বসবাসকারী চাকমা জনগোষ্ঠীর লোকেদের দ্বারা ১৭ আগষ্ট দিনটি কালো দিবস হিসেবে প্রতিপালিত হবে৷ এই সিদ্ধান্তটি ঘোষিত হয়েছে গত ২৪-২৫ মার্চ আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত চাকমা ন্যাশনাল [vsw id=”z6ZlqX1Y7zI” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রথম জাতীয় অধিবেশনে৷ সেই ঘোষণা অনুযায়ী কালো দিবসটি একযোগে পালিত হবে আসাম, মিজোরাম, অরুণাচল ও ত্রিপুরায়৷ এছাড়া এই দিনটি কলকাতা, নয়া দিল্লী, মুম্বাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি শহরেও প্রবাসী ছাত্র-ছাত্রী ও কর্মসূত্রে বসবাসকারী সেখানকার চামকাদের উদ্যোগে পালিত হয়েছে৷
কালো দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, ১৯৪৭ সালের ১৭ আগষ্টের রাতটি ছিল সমগ্র চাকমা জনসমাজের পক্ষে চরম দুঃস্বপ্ণময় রাত এবং আরও একটি কালো অধ্যায়ের সূচনা৷ সেদিন থেকে আজ অবধি ৭০ বছর অতিক্রান্ত হয়ে গেলেও চামকা সমাজ যে প্রশ্ণটির সদুত্তর খঁুজে ফেরে, সেই প্রশ্ণটি হচ্ছে, কোন্ নীতি অনুসরণ করে বেঙ্গল বাউন্ডারী কমিশন ৯৮.৫ শতাংশ অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রাম জেলাকে পাকিস্তানের অন্তর্ভূক্তির ঘোষণা দিয়েছিল৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top