News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষণে কমলপুরে ফসলের ব্যাপক ক্ষতি কৈলাসহরে ত্রাণ শিবিরে পয়ষট্টি পরিবার
Image

বর্ষণে কমলপুরে ফসলের ব্যাপক ক্ষতি কৈলাসহরে ত্রাণ শিবিরে পয়ষট্টি পরিবার

বিশেষ প্রতিনিধি, কমলপুর/ কৈলাসহর, ১৭ আগষ্ট৷৷ গত তিনদিনের টানা বর্ষণে কমলপুর মহকুমার মলয়া মাঠের ২৫০ হেক্টর ধান জমি জলের তলায়৷ শ্রী RAIN(এসআরআই) পদ্ধতিসহ বিভিন্ন প্রজাতির আউশ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ সংবাদে প্রকাশ, কমলপুর মহকুমা ধান ভান্ডার বলে পরিচিত মলয়া মাঠের চাষীদের এখন মাথায় হাত৷ গত তিনদিনের ভারী বর্ষণের ফলে ঐ মাঠ এখন জলাশয়ের রূপ ধারণ করেছে৷ যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মলয়া, গঙ্গানগর, বালিগাঁও এলাকার শতাধিক কৃষক৷ এলাকার চাষীদের বক্তব্য আউশ ধানের চারগুলি জলের নীচে থাকায় পচন ধরেছে৷ জল নামতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে কৃষকদের অনুমান৷ তারা এখন কৃষি দপ্তরের দিকে সাহায্যের আশায় তাকিয়ে রয়েছে৷

এদিকে, কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে মোট ২৫০ হেক্টর জমিতে শ্রী (এসআরআই) পদ্বতিতে ধান চারা রোপন করা হয়েছিল আউশ মরশুমে৷ তার পুরোটাই এখন জলের তলায়৷ দপ্তরের কর্মী কাজল সিং জানান, শ্রী (এসআরআই) পদ্ধতি ছাড়াও আরো প্রচুর জমি এখনও জলের তলায়৷ দুই একদিনের মধ্যে জল না নামলে মলয়া মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে৷

এদিকে, কৈলাসহর পুর পরিষদের নয়, দশ ও এগার নম্বর ওয়ার্ডের মোট পয়ষট্টি পরিবার বন্যার কবলে৷ এলাকাটি শহর লাগোয়া৷ কোন কোন পরিবারের ঘর-বাড়ি ভেঙ্গে গিয়েছে৷ এই পরিবারগুলিকে কৈলাসহর মহকুমা প্রশাসনের উদ্যোগে গোবিন্দপুরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য ত্রাণ শিবির করা হয়েছে৷ সোমবার দুপুর থেকে পরিবারগুলি ঐ শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে৷ কতৃপক্ষ আগামী ১৯ আগষ্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ প্রশাসনের তরফ থেকে আর্থিক সহায়তা করা হয়নি বলে অভিযোগ করেছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top