News Flash

  • Home
  • Uncategorized
  • বেওয়াচ ছবিতে আকর্ষণীয় ভিলেন রূপে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে
Image

বেওয়াচ ছবিতে আকর্ষণীয় ভিলেন রূপে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে

নিউ ইয়র্ক, ১৭ আগস্ট (হি.স.) : বলিউডের পাশাপাশি মার্কিন মুলুকেও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া| টিভি সিরিজ কোয়ান্টিকোতে PriyankaChopraএফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করার পর আসন্ন ছবি বেওয়াচ এ একজন আকর্ষণীয় ভিলেনের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে | হলিউড অ্যাকশন অভিনেতা ডোয়াইন জনসন দ্য রকের সঙ্গে পর্দা শেয়ার করতে যাওয়া নায়িকা খোদ জানালেন, ছবিতে নাকি তিনি কুলেস্ট অর্থা আকর্ষণীয় ভিলেন রূপে দেখা দেবেন|
সম্প্রতি টুইটার নিউইয়র্কের পক্ষ থেকে একটি অনলাইন চ্যাট শোয়ের আয়োজন করা হয়| সেখানেই তার প্রথম হলিউড সিনেমায় নিজের চরিত্র এবং সহ অভিনেতা ডোয়াইন জনসন ও জ্যাক এফ্রনের চরিত্র নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা| তখন এই ছবিতে নিজের আকর্ষণীয় ভিলেন রূপে পর্দায় আসার কথা জানান|
তিনি জানিয়েছেন, ডোয়াইন ও জ্যাককে একসঙ্গে দেখতে বেশ মজার লাগে| তাদের যদি একসঙ্গে স্লো মোশনে দেখানো হয়, তাহলে তা আরও মজাদার লাগবে দেখতে| তবে বেওয়াচ একটি অসাধারণ ছবি| যেখানে আকর্ষণীয় এক ভিলেনের চরিত্রে দেখা যাবে তাকে| এছাড়া ছবিটি যে ব্লকবাস্টার ছবি হবে, সেই বিষয় কোনও সন্দেহ নেই প্রিয়াঙ্কার| তিনি জানিয়েছেন, ছবিটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত তিনি| কারণ ৯০-এর দশকের অ্যাকশন ড্রামা সিরিজ বেওয়াচ শোএর খুব বড় ভক্ত ছিলেন প্রিয়াঙ্কা| সেই শো যথেষ্ট জনপ্রিয় ছিল সারা বিশ্বে| সামনের বছরের একটি ব্লকবাস্টার ছবি হবে বলে মনে করেন পিগি চপস|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top