নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নিয়ে পাইকারি মাছ ব্যবসায়ীকে রক্তাক্ত করল খুচরো মাছ ব্যবসায়ী৷ জখম পাইকারি মাছ ব্যবসায়ী মজল হক৷ রবিবার সকালে সোনামুড়া মাছ বাজারে এই রক্তারক্তি কান্ড ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ মজিল বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযুক্ত খুচরো মাছ ব্যবসায়ী ঘটনার পর থানায়
গিয়ে আত্মসমর্পণ করেছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মজিলের সঙ্গে ব্যবসা করে আসছে খুচরো মাছ ব্যবসায়ী৷ ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলিছল৷ রবিবার সকালে খুচরো ব্যবসায়ী মাছ আনার জন্য মজিলের দোকানে যায়৷ তখন মজিল টাকা মিটিয়ে দেওয়ার জন্য খুচরো ব্যবসায়ীকে বলেন৷ এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়৷ দুজনে হাতাহাতিতে লিপ্ত হয়৷ কেসময় উত্তেজিত হয়ে খুচরো ব্যবসায়ী সামনে থাকা ধারানো দা দিয়ে মজিল হককে আক্রমণ করে৷ ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মজিল হক৷ অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসলে খুচরো ব্যবসায়ী বাজার থেকে কেটে পড়ে৷ সে সরাসরি সোনামুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং রক্তাক্ত অবস্থায় মজিল হককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷
দুই মাছ ব্যবসায়ীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত সোনামুড়া
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















