News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে আসাম থেকে তুলে এনে যুবতীকে গণধর্ষণ গৃহবধূর সাথে ফস্টিনস্টি, গনধোলাই যুবককে
Image

বিশ্রামগঞ্জে আসাম থেকে তুলে এনে যুবতীকে গণধর্ষণ গৃহবধূর সাথে ফস্টিনস্টি, গনধোলাই যুবককে

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ আগস্ট৷৷ বহিঃরাজ্যের এক যুবতীকে প্রতারণা করে নিয়ে এসে গণধর্ষণ করেছে রাজ্যের তিন যুবক৷ পুলিশ ঐ যুবতীকে উদ্ধার করেছে বিশ্রামগঞ্জের ছেচরীমাইল মহাদেব মন্দির সংলগ্ণ এলাকা থেকে৷ ঐ যুবতীর বাড়ি আসামের তুরা এলাকায়৷ সংবাদে প্রকাশ, শুক্রবার সকালে আসামের তুলা অঞ্চল থেকে ঐ যুবতীকে আগরতলায় নিয়ে আসে রাহুল দাস নামে এক যুবক৷ রাহুল আগরতলার একটি বেসরকারী পরিবহণ সংস্থার বাসের মালিক বলে পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ যুবতীকে আগরতলায় নিয়ে আসে৷ রাহুল ও তার দুই বন্ধু মিলে ঐ যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ তারপর রাতে তাকে বিশ্রমগঞ্জের শিব মন্দির এলাকায় ফেলে দিয়ে চম্পট দেয়৷ এদিকে স্থানীয় জনগণ ঐ যুবতীকে সেখানে ঘুরাফেরা করতে দেখে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঐ যুবতীকে উদ্ধার করেছে৷ যুবতীটি বাংলা ভাষায় কথা বলতে পারে না৷ পুরো ঘটনা ভালোভাবে পুলিশের কাছে বয়ানও করতে পারেনি৷ যতটুকু জানিয়েছে, তাতে জানা গিয়েছে রাহুল দাস সহ তার সাকরেদরা আগরতলার কোথাও ঐ যুবতীকে গণধর্ষণ করা হয়েছে৷ ঐ যুবতীর কাছ থেকে দুটি মোবাইল নম্বর পাওয়া গিয়েছে৷ পুলিশ ঐ নম্বরে কল করেছে কিন্তু সুইচ অফ৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ খবর লেখা পর্যন্ত পুলিশ ধর্ষণকারীদের কোন হদিশ পায়নি৷ পুলিশ নির্যাতিতা যুবতীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে৷
বিশ্রামগঞ্জ বিওসি থেকে ২০০ মিটার দূরে এক প্রতিবেশী মহিলাকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই খেয়ে এখন শ্রীঘরে বন্দি৷ বিশ্রামগঞ্জ বিওসিতে কাজ করে লিটন দেবনাথ নামে এক যুবক৷ শুক্রবার দুপুর ১টায় পেট্রোল পাম্পের উল্টো দিকে একটি বাড়ির গৃহবধূর সাথে ফস্টিনস্টি করতে গিয়ে ধরা পড়ে৷ দীর্ঘদিন ধরে প্রতিবেশী মহিলার সাথে চলে অবৈধ সম্পর্ক৷ এক সন্তানের জননী গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় সুযোগ বুঝে বাড়িতে ঢোকে পড়েন বিওসির কর্মী লিটন৷ ঠিক এমন সময় গৃহবধূর স্বামী বাড়িতে এসে ঘরের মধ্যে আপত্তিজনক অবস্থায় দেখতে পান লিটনকে৷ সঙ্গে সঙ্গে এলাকায় এই অবৈধ গুঞ্জনের খবর পৌঁছায়৷ এলাকাবাসীরা লিটনকে উত্তম মধ্যম দিয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ এখন ঘটনাটি চাপা দিতে চাইছে৷ এলাকায় জনগণ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top