News Flash

  • Home
  • Uncategorized
  • কিছু ভোক্তা বিদ্যুৎ বিল না দেওয়ায় গোটা গ্রাম অন্ধকারে
Image

কিছু ভোক্তা বিদ্যুৎ বিল না দেওয়ায় গোটা গ্রাম অন্ধকারে

electricity lineনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ আগস্ট৷৷ রাজ্য বিদ্যুৎ নিগম ও রাজ্যের সরকারের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতায়ন ব্যবস্থা কিছু একটা জায়গায় সমর্থ হলেও এখনো বিভিন্ন  এডিসি ভিলেজে বিদ্যুতের আঁলো পৌঁছেনি৷ এরপরও যে সমস্ত পার্বত্য অঞ্চলের বিভিন্ন গ্রামে বর্তমানে বিদ্যুৎ পৌঁছে গেছে এক প্রকার বিদ্যুৎ নিগমের মুঙ্গিয়াকামী শাখার অপদার্থতার জন্য একটি গ্রাম অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে৷ জানা যায়, তেলিয়ামুড়া  মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের পূর্বলক্ষ্মীপুর এডিসি ভিলেজের লাকাইবাড়ির গ্রামে ২৮ পরিবারের বসবাস৷  এই এলাকায় বেশিরভাগই জুমিয়া ও দিনমজুর পরিবারের বসবাস৷ এরা প্রত্যেক বিদ্যুৎ নিগমের  মুঙ্গিয়াকামী  শাখা থেকে বিদ্যুতের পরিষেবা পেয়ে খুশি৷ কারণ এখন আর কুপির বাতি  বা কেরোসিনের অপেক্ষা করতে হয় না৷ তবে এই খুশির জুয়ারে বাধ সাধলো মুঙ্গিয়াকামী বিদ্যুৎ নিগম৷ এলাকাবাসী  অভিযোগ করে জানায় আজ থেকে এক মাস আগে দপ্তর থেকে এসে পুরো গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা ছিন্ন করে যায়৷ ফলে দীর্ঘ  একমাস ধরে সেই গ্রাম  আবারও অন্ধকারে কুপিবাতি ও কোরোসিন নির্ভর হতে হয়৷ তারা এই গ্রামের ২৮ পরিবারের মধ্যে প্রায় ১০ পরিবার বিদ্যুতের বিল নিয়মিত প্রদান করত৷ ১৮ পরিবারই বিল একেবারে পরিশোধ করেনি৷ তাই দপ্তর পুরো গ্রামের বিদ্যুৎ ছিন্ন করে দেয়৷ তাদের অভিযোগ ১৮ পরিবারের জন্য কেন ১০ পরিবার অন্ধকারে থাকবে৷ এব্যাপারে দপ্তর জানায় ঐ এলাকার ২৮ পরিবারের মধ্যে ১০ পরিবারের বৈধ বিদ্যুতের লাইন আছে এবং বাকিরা হুক লাইনে বিদ্যুৎ পেয়ে প্রায় এলাকায় দেড় লক্ষাধিক টাকা বিদ্যুতের বিল বকেয়া আছে এর মধ্যে ৫০ শতাংশ বিল পরিশোধ করলেই পুনরায় গ্রামে আলো জ্বলবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top