News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় নাবালিকার বিয়ে আটকে দিলেন এসডিএম
Image

সোনামুড়ায় নাবালিকার বিয়ে আটকে দিলেন এসডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ সোনামুড়ায় এক নাবালিকার বিয়ে আটকে দিল মহকুমা প্রশাসন৷ জনমনে কৌতূহল, পাশাপাশি বিয়ে বাড়িতে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ সোনামুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা নাবালিকা পূর্ণিমা৷ আর অভিভাবকদের কান্ডজ্ঞানহীনতার কারণে এই পূর্ণিমার নাবালিকা অবস্থাতেই কার্যত তার অমতেই বিয়ে দেওয়া হচ্ছিল বলে খবর৷ পুরোপুরি তৈরি বিয়ের আসর৷ বাজছে সানাই৷ এর মধ্যেই সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর দীপরাজ রায় পুলিশ বাহিনী নিয়ে ওই বিয়ে বাড়িতে হানা দিয়ে এই অবৈধ আইন বিরোধী বিয়ে আটকে ছিলেন৷ বাড়িতে এসে নাবালিকা কনের বিভিন্ন কাগজপত্র দেখে তার বিয়ের প্রকৃত বয়স না হওয়ায় এই বিয়ে আটকে দেওয়া হয়েছে৷ বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সংশ্লিষ্ট মহকুমার ডেপুটি কালেক্টর দীপরাজ রায়৷ এব্যাপারে কনের অভিভাবকরা অবশ্য এগিয়ে এসে কিছু বলতে চাননি৷ এর মধ্যেই নাবালিকা অবস্থায় অবৈধ বিয়ে হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল এক শিশু কন্যা৷ এরপরও ঘটনায় সোনামুড়ার রবীন্দ্রনগরের  বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top