News Flash

  • Home
  • Uncategorized
  • অশান্ত কাশ্মীর, যুদ্ধ বিমানে ত্রিপুরা থেকে তিনশ জওয়ান ও গোলাবারুদ নিয়ে গেল সেনা বাহিনী
Image

অশান্ত কাশ্মীর, যুদ্ধ বিমানে ত্রিপুরা থেকে তিনশ জওয়ান ও গোলাবারুদ নিয়ে গেল সেনা বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট৷৷ ভারতীয় বায়ু সেনার যুদ্ধ বিমানের আগরতলা বিমানবন্দরে অবতরণ ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর তিনশ জওয়ান, বারোটি যুদ্ধযান (ট্রাক), বিস্তর আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে আগরতলা বিমানবন্দর থেকে ভারতীয় বায়ু সেনার সি বি ৮০০৯ যুদ্ধ বিমানটি উড়ান দেয় পড়ন্ত বিকালে৷ জানা গিয়েছে জম্মু কাশ্মীরে যুদ্ধ পরিস্থিতির জন্য আগরতলা থেকে তিন কোম্পানী সিআরপিএফ জওয়ান ও যুদ্ধের সাজ সরঞ্জাম নিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক৷
সংবাদে প্রকাশ বুধবার দুপুর একটা নাগাদ ভারতীয় বায়ু সেনার সি বি-৮০০৯ নম্বরের বিমানটি আগরতলা বিমানবন্দরে অবতরণ করে৷ বিমানটি এদিনই আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ রাতে শিলচর থেকে বিমানটি পৌঁছবে জম্মু কাশ্মীরের শ্রীনগরে৷ আচমকা আগরতলা বিমানবন্দরে যুদ্ধ বিমানের অবতরনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর সহ গোটা এলাকায়৷
জুলাইয়ের ৮ তারিখ কাশ্মীরে সেনা বাহিনীর গুলিতে হিজবুল জঙ্গী গোষ্ঠীর কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত হয়ে উঠে গোটা উপত্যকা৷ প্রতিদিনই জঙ্গী ও জঙ্গী মনোভাবপন্ন কাশ্মীরিদের সঙ্গে সেনা বাহিনীর জওয়ানদের সংঘর্ষ চলতে থাকে৷ পেছন থেকে কাশ্মীরিদের অনবরত মদত দিয়ে চলছে পাকিস্তান৷ বুরহানের মৃত্যুকে শহীদ দিবস পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ এরপর থেকেই ভূস্বর্গ আরো উত্তপ্ত হয়ে উঠে৷ প্রতিদিনেই কাশ্মীরে চলছে যুদ্ধ পরিস্থিতি৷ এমনকী পাকিস্তানের সঙ্গেও যুদ্ধের আশঙ্কা করছে সেনা বাহিনী৷ এই পরিস্থিতিতে জরুরীকালীন অবস্থায় সেনা ও অস্ত্র কাশ্মীরে মজুতের কাজ শুরু করে দিয়েছে সেনা বাহিনী৷ সেনা সূত্রে জানা যায়, কাশ্মীরের জন্যই সিআরপিএফ ও অস্ত্র নেওয়ার জন্য বিমান বাহিনীর যুদ্ধ বিমান উড়ে আসে আগরতলা বিমানবন্দরে৷ সি বি ৮০০৯ বিমানটিতেই ছয়টি ইঞ্জিন রয়েছে৷ বিমানে করে তিন কোম্পানী সিআরপিএফ, অস্ত্র, যুদ্ধে ব্যবহৃত গাড়ি ও গোলাবারুদ বোঝাই করে বিমানটি শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ নিরাপত্তার স্বার্থে আকাশপথে বাংলাদেশকে এড়িয়ে গিয়ে শিলচরে চলে যায় এই যুদ্ধ বিমানটি৷ শিলচর থেকে তিন ঘন্টার মধ্যেই বিমানটি শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করবে৷ সাধারণত এই সমস্ত যুদ্ধ বিমান কোন আঞ্চলিক বিমানবন্দরে বিশেষ প্রয়োজন না হলে অবতরণ করে না৷ এদিন আগরতলা বিমানবন্দর চত্বরে থাকা লোকজনের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়৷ বিমান অবতরণের সময় গোটা বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো৷
এদিকে, কাশ্মীরে আশান্তির মদত দিচ্ছে পাকিস্তান৷ এই অভিযোগ বরাবরই করে আসছে দিল্লী৷ কাশ্মীরে ধৃত লস্কর জঙ্গী বাহদুর আলি ওরফে আবু সইফুল্লার দেওয়া চাঞ্চল্যকর তথ্যে প্রমাণিত হল, ভারতের দাবি সত্যি৷ লস্কর ই তৈবার সদস্য সইফুল্লাকে জেরা করে এনআইএ জানতে পেরেথে, ওয়াঘার ওপারে ট্রেনিং শেষেই সে কাশ্মীরে ঢোকে৷ তাকে সাহায্য করেছিল পাকিস্তান সেনাও৷ অন্যদিকে, কাশ্মীর অশান্তিতে পাক মদতের আরও তথ্য মিলেছে ধৃত জঙ্গী বাদদুর আলিকে জেরা করে৷ গোয়েন্দাদের জেরায় আলি জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন জায়গা থেকে ৩০ থেকে ৫০ জন ট্রেনিকে আনা হয়েছিল লস্কর ই তৈবার ক্যাম্পে৷ ভারতে রওনা হওয়ার আগে তার সঙ্গে দেখা করেন পাকিস্তান সেনার অফিসাররা৷ এর পর তিন পর্যায়ে তাকে প্রশিক্ষণ দেয় লস্কর৷ আলি এও জানিয়েছে, যারা তাকে ট্রেনিং দিয়েছে তারা উচ্চ শিক্ষিত৷ হিজবুল মাজাহিদিনের ‘পোস্টারবয়’ বুরহান ওয়ানির মৃত্যুতে গত এক মাস ধরে অশান্ত কাশ্মীর৷ দফায় দফায় সেনা-সাধারণ মানুষ সংঘর্ষ হচ্ছে৷ মৃত্যু হয়েছে ৫৫ জনের৷ এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার উপত্যকায় নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন রাজ্য থেকে সেনা ও আধা সেনা জওয়ানদের ভূস্বর্গে পাঠাচ্ছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top