News Flash

Image

মৃত্যু ফাঁদ

রাজ্যে প্রতিনিয়ত যান দূর্ঘটনা বাড়িয়া চলিয়াছে৷ পথ চলতি মানুষকে যেন প্রাণ হাতের মুঠোয় নিয়া চলিতে হয়৷ আসলে অনিয়ন্ত্রিত যান বাহনের কারণে এই দূর্ঘটনা বাড়িয়াই চলিতেছে৷ কখন কাহার প্রাণ ছিনাইয়া নিবে কে বলিতে পারে? এই শহর রাজধানীতে বালুর ও মাটির গাড়ীর বেপরোয়া এবং অদক্ষ চালক দিয়া চালানোর কারণে অকালে মরিতেছে পথচারিরা৷ মঙ্গলবার সাত সকালে অভয়নগরে একটি মাটি বোঝাাই বেপরোয়া ট্রাকের নীচে ছিটকাইয়া পড়েন বাইক আরোহী জনৈক মহিলা৷ তাহার স্বামী ও শিশু সন্তান ভাগ্যক্রমে বাঁচিয়া যায়৷ এই যখন ভয়ংকর পরিস্থিতি তখন মানুষ রাজপথে চলাফেরা করিবেন কিভাবে? দেশের অন্যান্য শহরে বা রাজ্যেও পরিসংখ্যান মোতাবেক ত্রিপুরায় জনসংখ্যার অনুপাতে দূর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশী৷ যদি তাহা সত্যি হয়, সেক্ষেত্রে রাজ্য সরকার এই দূর্ঘটনা রোধে বা এই ঘটনা হ্রাসে কি কোনও ব্যবস্থা নিতে পারে না? সরকার কি এই গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শক হইয়া থকিতে পারেন৷ রাজ্যে যান চালকদের মধ্যে প্রকৃত প্রশিক্ষণের অভাব৷ দূর্ঘটনা এড়াইবার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে সরকারী আধিকারিকরাই যেখানে অজ্ঞ বা অন্ধকারে সেখানে যানবাহন চালকরা তো অতখানি দায়িত্বশীল হইয়া উঠিতে পারেন নাই৷ প্রশ্ণ হইতেছে, যানবাহন চালকদের যদি সচেতন ও দায়িত্ববান করিয়া তোলা না যায় তাহা হইলে সড়ক দূর্ঘটনা বাড়িয়া চলিবেই৷ চলিতে থাকিবে মৃত্যুর মিছিল৷ এমন কোনও দিন নাই যেদিন কোথাও না কোথাও মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটিতেছে না৷ পরিস্থিতি তো ভয়ংকর হইয়া উঠিয়াছে৷ এই অকাল মৃত্যু রোধ করা যাইবে কিভাবে? গভীরভাবে ভাবিবার সময় আসিয়াছে৷
পরিবহণের ক্ষেত্রে দু’চাকার মোটর সাইকেলের প্রয়োজনীয়তা কেহ অস্বীকার করিতে পারিবে না৷ কিন্তু, মোটর বাইকগুলির বেপরোয়া গতি সাধারণ পথচারীদের আতংকিত করিয়া তুলিয়াছে৷ এতটুকু অসতর্কতার কারণে মানুষের প্রাণ বলি হইয়া যাইতে পারে৷ লক্ষ্যণীয় বিষয় ইহাই যে, কিছু উঠতি যুবকদের বেপরোয়া বাইক চালানোর ঘটনা সম্পর্কে আজ ভাবিবার সময় আসিয়াছে৷ এক্ষেত্রে ট্রাফিক পুলিশকে আরও বেশী কর্মসূচী নিতে হইবে৷ ত্রিপুরায় কত লক্ষ বাইক আছে, বোধহয় পুলিশ এমন কি ট্রাফিক বা পরিবহণ দপ্তরও বলিতে পারিবে না৷ বাইক বা যান বাহন চালানোর ক্ষেত্রে যে সরকারী কিছু কাগজপত্র থাকা বাধ্যতামূলক তাহার কেউ ধার ধারে না৷ আসলে, যান চলাচলের ক্ষেত্রে সরকারী নিয়ন্ত্রণের, যখন ভঙ্গুর পরিণতি হয় তখনই দূর্ঘটনার সংখ্যা বাড়িতে থাকে৷ রাজ্য সরকারের পরিবহণ দপ্তর প্রতি বছর সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করিয়া থাকেন৷ অনুষ্ঠানে লম্বা চওড়া বত্তৃণতা চলে৷ ব্যস, বিপ্লব শেষ৷ সড়ক নিরাপত্তার বিষয় আজ কত বেশী গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত মানুষ জীবন দিয়া অনুভব করিতেছেন৷ এই ভাবে, এমন নিরাপত্তাহীনতায় মানুষ বাঁচিতে পারে না৷ প্রতিনিয়ত যেন মৃত্যু দূত দন্ডায়মান৷ যেন যেকোনও সময় আছড়াইয়া পড়িয়া তছনছ করিয়া দিতে পারে৷
দূর্ঘটনা দূর্ঘটনাই৷ কখন আসিবে বলা যায় না৷ জানিয়া বুঝিয়াই আগুনে ঝাপ দিতেও তো দেখা যায়৷ পরিবহণ দপ্তর, ট্রাফিক পুলিশ যদি করিৎকর্মা না হয়, যানবাহনের দৌরাত্ম্য যদি সীমাহীন হয় সেখানে মানুষের দূর্ভোগের সীমা পরিসীমা থাকে না৷ তাহার উপর আছে ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠন সিট্যুর দৌরাত্ম্য৷ তাহারা ট্রাফিক পুলিশকেই তোয়াক্কা করে না৷ বরং সিট্যু ভক্তদের হামলায় পালাইয়া আত্মরক্ষা করে ট্রাফিক পুলিশ৷ এই অবস্থাকে তো অরাজক বলাই যাইতে পারে৷ আইন ও শৃঙ্খলা রক্ষাকারীই যদি প্রাণ বাঁচাইতে পালাইতে থাকে তাহা হইলে রাজপথ দূর্ঘটনামুক্ত হইবে কি করিয়া? সুতরাং আজ মানুষের প্রাণ রক্ষার জন্য যান দূর্ঘটনা রোধে কার্য্যকরী ব্যবস্থা নিতেই হইবে৷ সরকারকে ঝারিয়া কাশিতে হইবে৷ এইভাবে সত্যিই চলিতে পারে না৷ মানুষের জীবনের যেন কোনও মূল্যই নাই৷ সড়ক দূর্ঘটনার কারণে মানুষ যান বাহনে বা রাজপথে চলাচল করিতেই ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে৷ এইসব মানুষের জীবনের তো কানাকড়ি মূল্যও থাকিবে না৷ এখন তো এই ভয়ংকর অবস্থাই চলিতেছে৷ গভীর শংকা মানুষকে গ্রাস করিয়াছে৷ রাজ্যে যেভাবে সড়ক দূর্ঘটনা বাড়িতেছে তাহা রোধে সরকারী ও বেসরকারী উদ্যোগে জোরদার প্রয়াস নিতেই হইবে৷ সরকারকে আর দর্শক হইয়া থাকিলে চলিবে না৷ সড়ক দূর্ঘটনার নামে এই খুন কি রোধ করা হইবে না?

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top