News Flash

  • Home
  • Uncategorized
  • বিবেকানন্দ ময়দান নিয়ে পাতালকন্যার টিপিপি উশৃঙ্খল হলে কঠোর হবে পুলিশ
Image

বিবেকানন্দ ময়দান নিয়ে পাতালকন্যার টিপিপি উশৃঙ্খল হলে কঠোর হবে পুলিশ

DGPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ মঙ্গলবার শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে তৃণমূলের সমাবেশই হবে৷ এই সমাবেশ ঘিরে যদি ত্রিপুরা পিপলস পার্টি কোন ধরনের উশৃঙ্খল হলে কঠোর ব্যবাস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷
বিবেকানন্দ ময়দানে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসই সমাবেশ করবে৷ ত্রিপুরার পিপলস পার্টিকে বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি৷ ত্রিপুরা পিপলস পার্টি এদিন জনজাতি দিবস পালনের জন্য এক সমাবেশের ডাক দিয়েছিল৷ বিবেকানন্দ ময়দানেই সমাবেশ করার কথা ছিল৷ সেই অনুযায়ী ত্রিপুরা স্পোটর্স কাউন্সিলে যোগাযোগ করেছিল ত্রিপুরা পিপলস পার্টি৷ অপরদিকে বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলে আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস৷ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল বিবেকানন্দ ময়দানে তৃণমূল কংগ্রেসকেই সমাবেশ করার অনুমতি দিয়েছে৷ এনিয়ে যাতে কোন ধরনের অশান্ত পরিবেশ কায়েম না হয় সে জন্য রাজ্য আরক্ষা প্রশাসন আগাম সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে৷ সোমবার বিকেলে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ এবিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন৷ তিনি জানান, ত্রিপুরা পিপলস পার্টির নেত্রী পাতালকন্যা জনজাতি দিবস পালনের জন্য বিবেকানন্দ ময়দান মঞ্জুর করতে রাজ্য পুলিশের মহানিদের্শকের শরণাপন্ন হয়েছিলেন৷ যেহেতু ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল তৃণমূল কংগ্রেসকে এদিন বিবেকানন্দ ময়দানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে সেহেতু ত্রিপুরা পিপলস পার্টিকে কোনভাবেই অনুমতি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন৷ পাতালকন্যা জমাতিয়াকে বলা হয়েছিল বিকল্প কোন জায়গায় দিবসটি পালনের চেষ্টা করলে সেক্ষেত্রে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷ কিন্তু ত্রিপুরা পিপলস পার্টি এবিষয়ে কোন ধরনের উদ্যোগ গ্রহণ না করে বিবেকানন্দ ময়দানকেই বেছে নেয়৷ ফলে, তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরা পিপলস পার্টির মধ্যে সংঘাত দেখা দেওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ সেই আশঙ্কাতেই আরক্ষা প্রশাসন নড়েচড়ে বসেছে৷ তৃণমূল কংগ্রেসের সমাবেশকে সুষ্টভাবে সম্পন্ন করার জন্য রাজ্য আরক্ষা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগও নিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top