News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোলে রেশনিং প্রত্যাহার করতে দাবী তুলল পাম্প মালিকরা
Image

পেট্রোলে রেশনিং প্রত্যাহার করতে দাবী তুলল পাম্প মালিকরা

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে বর্তমানে পেট্রোলের মজুত সন্তোষজনক৷ কিন্তু রাজ্য সরকার এখনো রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করে নেয়নি৷ ফলে, বিপাকে পড়েছে পেট্রোল পাম্পের মালিকরা৷ অবিলম্বে রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার জন্য পাম্পের মালিকরা সরকারের কাছে দাবি জানিয়েছেন৷ পেট্রোল পাম্পের মালিকদের তরফে জানানো হয়েছে, আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং বিকল্প এনইসি রোড চালু রয়েছে৷ এরফলে পর্যাপ্ত সংখ্যায় যানবাহন চলাচল করছে৷ ফলে পেট্রোল, ডিজেলের জোগানও বর্তমানে স্বাভাবিক৷ রাজ্য সরকার সংকট মোকাবেলার জন্যই রেশনিং ব্যবস্থা চালু করেছিল৷ বর্তমানে সংকট মিটে যাওয়ায় রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা জরুরি হয়ে উঠেছে৷ পেট্রোল পাম্পের মালিকরা আশা ব্যক্ত করেছেন বিষয়টি পর্যালোচনা করে রাজ্য সরকার শীঘ্রই রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করে নেবে৷ এব্যাবস্থা প্রত্যাহার করে নেওয়া না হলে ট্যাঙ্কারে করে আসা জ্বালানি মজুতভান্ডারে রাখা কোনভাবেই সম্ভব হবে না৷ আশা করা হচ্ছে, আগামী দুয়েকদিনের মধ্যেই রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top