News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা রাধানগরে
Image

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা রাধানগরে

FIRE VICTIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের রাধানগর এলাকায় এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে৷ অগ্ণিদগ্দ গৃহবধূ অনামিকা দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ গৃহবধূটি আটমাসের অন্তঃসত্ত্বা৷ গুণধর স্বামী কার্তিক সরকার তার স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ তাতে কার্তিক সরকারও অগ্ণিদগ্দ হয়েছে৷ তাকেও জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, পুরাতন আগরতলার অনামিকা দাসের সামাাজিক প্রথায় গাড়ি মেকানিক কার্তিক সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল৷ অনামিকার দিনদরিদ্র পিতা সাধ্যমতো টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র বিয়েতে মিটিয়ে দিয়েছিলেন৷ কিন্তু বিয়ের পর থেকেই কার্তিক তার  শ্বশুরের উপর নগদ টাকা পয়সার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে৷ চাহিদা অনুযায়ী টাকা পয়সা মিটিয়ে দিতে  না পারার কারণে অনামিকা কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ৷ এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে রাধানগর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top