News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের জেরে পলাতক প্রেমিক যুগল আটক, অপহরণ মালমায় গারদে যুবক
Image

প্রণয়ের জেরে পলাতক প্রেমিক যুগল আটক, অপহরণ মালমায় গারদে যুবক

handcuffনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ আগষ্ট৷৷ প্রায় নয় মাস পর কৈলাসহর থেকে অপহৃত যুবতীকে উদ্ধার করল পুলিশ৷ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী যুবককে৷ যদিও উদ্ধার করার পর ঐ যুবতী জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি৷ প্রণয়ের সূত্র ধরেই সে ঐ যুবকের সাথে পালিয়ে গিয়েছিল৷
সংবাদে প্রকাশ, কৈলাসহরের পাইতুরবাজারের জনৈকা যুবতী ২০১৫ সালের ১৫ নভেম্বর অপহৃত হয়৷ ঐদিনই অপহৃতার বাবা কৈলাসহর থানায় একটি মামলা করেন৷ মামলার নম্বর ৩১/১৫৷ মামলা নিয়ে কৈলাসহর থানার পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালাতে থাকে৷ শেষ পর্যন্ত পুলিশের কাছে খবর আসে যে অপহৃতা পিংকি এবং অপহরণকারী বিক্রম মালাকার মণিপুরের সেনাপতি জেলার মারাংকোলা গ্রামে অবস্থান করছে৷ কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী মণিপুর পুলিশের সাথে যোগাযোগ করে৷ সেখানের স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কৈলাসহর থানার পুলিশ মারাংকোলা গ্রামে হানা দেয় কয়েকদিন পূর্বে৷ এদিকে, বিক্রম মালাকার পুলিশের অভিযানের আঁচ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়৷ এদিকে, শনিবার দুপুরে কৈলাসহর থানার পুলিশের কাছে ফের গোপন সূত্রে খবর আসে বিক্রম ও ঐ যুবতী ধর্মনগর রেল স্টেশনে অবস্থান করছে৷ এই খবর পেয়ে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ স্টেশনে পৌঁছে৷ সেখান থেকে ঐ যুবতীকে এবং বিক্রম মালাকারকে আটক করে৷ পুলিশ যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ডাক্তারী পরীক্ষার পর তাকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়৷ অন্যদিকে অপহরণের মামলায় অভিযুক্ত বিক্রম মালাকারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে, পিংকি জানিয়াছে সে নাবালিকা নয়, সাবালিকা৷ সে তার নিজের ইচ্ছায় বিক্রমের সাথে পালিয়ে গিয়েছিল বাড়ির লোকজনকে না জানিয়ে৷ বিক্রমের সাথে তার ভালবাসার সম্পর্ক রয়েছে৷ পরিবারের লোকজন তাদের এই সম্পর্ক মেনে নেবেনা বলেই সে ও বিক্রম পালিয়ে যায় মণিপুরে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top