News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকের রিভিউ উচ্চ মাধ্যমিকের সাল্পিমেন্টারির ফলাফল কাল
Image

মাধ্যমিকের রিভিউ উচ্চ মাধ্যমিকের সাল্পিমেন্টারির ফলাফল কাল

TBSE PHOTOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন সমস্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রধান এবং ছাত্রছাত্রীদের জানানো হয়েছে যে, ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং উচ্চমাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল ০৮-০৮-২০১৬ প্রকাশিত হবে৷ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজে অথবা তাঁর প্রতিনিধির মাধ্যমে ঐদিন সকাল ১১টা থেকে ৪ টার মধ্যে পর্ষদের দপ্তর থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন৷ মাধ্যমিকের রিভিউর জন্য আবেদনকারী এবং উচ্চ মাধ্যমিকের সাল্পিমেন্টারি পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে৷ মাধ্যমিকের রিভিউ-র পর যাদের ফলাফলে পরিবর্তন হয়েছে সেই ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে, তারা যেন অতি সত্ত্বর তাদের অরিজিন্যাল মার্কশিট অবশ্যই বিদ্যালয়ে জমা দেয়৷ ঐ মার্কশিট পর্ষদে জমা দিয়ে পরিবর্তিত মার্কশিট সংগ্রহ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে৷ উচ্চমাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তারা যেন অতি সত্ত্বর বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের পুরনো মার্কশিট জমা দিয়ে বিদ্যালয়ের মাধ্যমে নতুন মার্কশিট সংগ্রহ করে৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সচিব আজ এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top