News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় দিনের মধ্যে জাতীয় সড়ক দিয়ে আশি’র বেগে গাড়ি চলবে আশ্বাস অসম পূর্তমন্ত্রীর
Image

ছয় দিনের মধ্যে জাতীয় সড়ক দিয়ে আশি’র বেগে গাড়ি চলবে আশ্বাস অসম পূর্তমন্ত্রীর

NH 6 PIC (1)নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ আগষ্ট৷৷ বেহাল সড়ক সরেজমিনে দেখে ছয় দিনের ভেতর আশি কিলোমিটার বেগে গড়ী চলাচল করবে বলে আশ্বাস দিলেন আসামের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ প্রথমবারের মত দেরীতে হলেও শনিবার পূর্তমন্ত্রী লোয়ারপোয়া-চুড়াইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক সরেজমিনে দেখতে আসেন৷ সঙ্গে ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বিজেপির কর্মীরা৷ এদিন বিকাল সাড়ে তিনটা নাগাদ মন্ত্রী দেখতে আসেন বেহাল জাতীয় সড়ক৷ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে আলোচনা করেত গিয়ে বলেন, রাস্তার এই বেহাল দশার জন্য দায়ী আসামের বিগত দিনের কংগ্রেস সরকার আর ত্রিপুরার সিপিএম সরকার৷ ত্রিপুরায় সড়ক বেহালের জন্য পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ অন্যান্য সামগ্রীর মূল্যবৃদ্ধি হয়েছে একথা মানতে নারাজ৷ মন্ত্রীর কথায় ইচ্ছাকৃতভাবে কালো বাজারীরা যদি মূল্যবৃদ্ধি ঘটায় সরকার যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এর জন্য কি দায়ী পর্তূ বিভাগ৷ দায়ী কি আসামের বিজেপি পরিচালিত সরকার? পরিমল শুক্লবৈদ্য বলেন, বরাকের রাস্তাঘাটের হাল তেমন সুবিধাজনক নয়৷ সরকারের কার্যকালে তা চলাচলের উপযোগী করার চেষ্টা জারী থাকবে৷ এদিন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে পুর্ত বিভাগের কর্তাদের সাথে আলোচনা করেন তিনি৷ বিধয়ক কৃষ্ণেন্দু পাল বলেন, সরকার গঠনের বেশী দিন হয়নি তাই এত অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়৷ একটু সময় লাগবে কাজ হবে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top