News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির উপনির্বাচনে প্রার্থী নিয়ে ধোঁয়াশা
Image

এডিসির উপনির্বাচনে প্রার্থী নিয়ে ধোঁয়াশা

election-websiteনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ এডিসির উপনির্বাচনে প্রার্থী নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ বৃহস্পতিবার তথ্য সংসৃকতি দপ্তর থেকে পাঠানো প্রেস বিবৃতিতে বলা হয়েছে আসন্ন ১৩ সিমনা- তমাকারী(এসটি) জেলা পরিষদ নির্বাচন ক্ষেত্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এদিন কংগ্রেস প্রার্থী কিশোর দেববর্মা মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ এদিকে, বুধবার রাতে বিজেপি রাজ্য কমিটি ঐ আসনে প্রার্থী হিসেবে হীরামণি দেববর্মার নাম ঘোষণা করে৷ অথচ আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে তথ্য সংসৃকতি দপ্তরের তরফে প্রেস বিবৃতিতে কিছুই জানানো হয়নি৷ এবিষয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করে বলেন, সিমনা-তমাকারী আসনে দলীয় প্রার্থী হীরামণি দেববর্মা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ ফলে, সরকারি দপ্তরের তথ্যের সাথে বিজেপি রাজ্য সভাপতির দাবির বিস্তর ফারাক থাকায় এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top