News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মঘাতী স্বামী, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা শাশুড়ির
Image

ফাঁসিতে আত্মঘাতী স্বামী, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা শাশুড়ির

suicideeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগষ্ট৷৷ পারিবারিক বিবাদের জেরে ফাঁসিতে আত্মহত্যা করলেন স্বামী৷ নিহতের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে শাশুড়ি৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ আগরতলা পূর্ব থানার অধীন আড়ালিয়া সুভাষপল্লি এলাকায়৷ মৃতের নাম গৌতম ঘোষ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পাশাপাশি নারী নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের এক এএসআই’র বিরুদ্ধে৷
সংবাদে প্রকাশ, রানীরবাজারের এন এস কলোনীর গীতা ঘোষের বিয়ে হয় গৌতমের সাথে৷ বিয়ের পর থেকে কয়েকবছর তাদের সম্পর্ক ভালই ছিল৷ তাদের দুটি সন্তানও রয়েছে৷ ইদানিংকালে গৌতম মারাত্মকভাবে নেশাসক্ত হয়ে যায়৷ বিভিন্ন বিষয়ে পারিবারিক বিবাদ লেগেই থাকতো৷ স্ত্রী গীতার উপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়৷ এই নির্যাতনে সামিল হয় গৌতমের মা অর্চনা ঘোষ এবং নির্যাতিতার মামাশ্বশুর তথা পুলিশের এএসআই অজিত ঘোষ৷
বুধবার সকালে গৌতম ঘোষ ও তার মা অর্চনা ঘোষ গীতার সঙ্গে বিবাদে লিপ্ত হয়৷ প্রচন্ড মারধর করা হয়৷ বিবাদের জেরে একসময় গৌতম ফাঁসিতে আত্মহত্যা করে৷ এর পরপরই শাশুড়ি অর্চনা ঘোষ পুত্রবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিতে যায়৷ যখন দেশলাই কাঠি জ্বালাতে যাচ্ছিল তখন নির্যাতিতা গীতার সাত বছরের ছেলে দেখে ফেলে এবং তার ঠাকুমার হাত থেকে দেশলাই কেড়ে নিয়ে ছুড়ে ফেলে মাকে অগ্ণিদগ্দ হওয়া থেকে বাঁচায়৷ ততক্ষণে গোটা এলাকায় হৈচৈ শুরু হয়ে যায়৷ আশেপাশের লোকজন ছুটে যায় ঐ বাড়িতে৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ গিয়ে নিহত গৌতমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জি বি হাসপাতালে নিয়ে যায়৷
এদিকে, এই বিষয়ে একটি মামলা নিয়েছে পুলিশ৷ গৃহবধূ গীতা ঘোষের বাবা রতন ঘোষ জানিয়েছেন, বেশ কিছুদিন যাবতই গীতার উপর নির্যাতন চালানো হচ্ছে৷ এই বিষয়ে রতনবাবুর পরিবারও অবহিত রয়েছে৷ দুই পরিবারের মধ্যে বিবাদ নিষ্পত্তির জন্য অলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু এরই মধ্যে বুধবার মেয়ের জামাতার ফাঁসিতে আত্মহত্যা এবং মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তিনি রীতিমতো বাকরূদ্ধ৷ তিনি অভিযোগ করেছেন সমস্ত কিছুর পেছনে গীতার শাশুড়ি অচর্না ঘোষ এবং মামাশ্বশুর অজিত ঘোষ দায়ী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top