News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়ি ট্রাক ট্রার্মিনাসে উদ্ধার কুড়ি লক্ষ টাকার ফেন্সিডিল
Image

মাধববাড়ি ট্রাক ট্রার্মিনাসে উদ্ধার কুড়ি লক্ষ টাকার ফেন্সিডিল

phensedylনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট৷৷ জিরানীয়া থানার অধীন মাধববাড়ি ট্রাক ট্রার্মিনাসে তল্লাসী চালিয়ে পুলিশ কুড়ি লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করেছে৷ ঘটনা মঙ্গলবার দুপুরে৷ একটি ট্রাক আটক করা হয়েছে৷ তবে ট্রাক চালককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷
সংবাদে প্রকাশ, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল যে আন্তরাজ্য ট্রাক টার্মিনাসে বিভিন্ন ট্রাকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী পরিবহণ করা হয়৷ মঙ্গলবার সকালেও জিরানীয়া থানার পুলিশের কাছে খবর যায় যে টার্মিনাসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল মজুত রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে জিরানীয়া থানার পুলিশ টার্মিনাসে পৌঁছে৷ বিভিন্ন ট্রাকে তল্লাসী চালায়৷ একটি ট্রাকে অন্যান্য পণ্য সামগ্রীর সাথে এই ফেন্সিডিল মজুত রাখা হয়েছিল৷ ট্রাকটির নম্বর ডব্লিওবি-২৫জি-১৯৬৫৷ ট্রাকের চালকের সন্ধান করেও তার কোন হদিশ পায়নি৷ পুলিশের অভিযানের আঁচ পেয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে উদ্ধার করা ফেন্সিডিলের বাজারমূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা৷ তদন্ত চলছে বলে পুলিশের বক্তব্য৷ এদিকে, প্রশ্ণ উঠেছে চুড়াইবাড়ি গেইট অতিক্রম করে কিভাবে এইসব ফেন্সিডিল বোঝাই ট্রাক এখানে পৌঁছল৷ প্রসঙ্গত, গত মাসে আঠারমুড়ার ৪৫ মাইল এলাকায় ষাট লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করেছিল পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top