News Flash

  • Home
  • Uncategorized
  • প্রণয়ের জেরে আত্মঘাতী কিশোরী
Image

প্রণয়ের জেরে আত্মঘাতী কিশোরী

suicideeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট৷৷ প্রণয়ের সূত্রে এক কিশোরী ফাঁসীতে আত্মহত্যা করেছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শহরের বর্ডার গোলচক্কর এলাকায়৷ মৃতার নাম উমা দাস (১৪)৷ নিজ বাড়িতেই উমা আত্মহতা করেছে৷
মৃতার ভাই বিপ্লব দাস জানিয়েছেন অন্যান্য দিনের মতো সোমবার রাতেও খাবার খেয়ে নিজ ঘরে একাই ঘুমাতে চলে যায় উমা৷ সকাল হয়ে গেলেও উমা দরজা খুলেনি৷ বহু ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে শেষ পর্যন্ত ভাই বিপ্লব দাস দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখতে পান ফাঁসীতে ঝুলে রয়েছে উমার মৃতদেহ৷ সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজনও ছুটে আসে৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ মৃতার ভাই জানিয়েছেন প্রণয় সংক্রান্ত বিষয়ের জেরেই এই আত্মহত্যার ঘটনা৷ এই বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত করছে৷ এদিকে, একের পর এক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ সোমবারও বণিক্য চৌমুহনীতে এক কিশোরী আত্মহত্যা করেছে পরীক্ষায় নম্বর কম পাওয়ায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top