News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজটিলায় আগুনে ভষ্মীভুত বসত বাড়ি
Image

কলেজটিলায় আগুনে ভষ্মীভুত বসত বাড়ি

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ সোমবার কলেজটিলার আদর্শ পল্লীতে অগ্ণিকান্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে৷ বাড়ির মালিকের নাম সন্তোষ কুমার রায়৷ তিনি শিক্ষা দপ্তরে কর্মরত৷ বেলা পৌনে এগারটা নাগাদ বাড়িতে যখন কেউ ছিলেন না তখনই ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজনরা৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকেখবর দেওয়া হয়৷ দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে৷ ততক্ষণে  সবকিছু পুড়ে ছাঁড়খার হয়ে গেছে৷ দমকল বাহিনীর তৎপরতার ফলে পার্শ্ববর্তী বাড়িঘরগুলো অল্পেতে রক্ষা পেয়েছে৷ জানা যায়, পরিবারের তিনজনই সদস্যই সরকারি  কর্মচারী৷ সন্তোষবাবুর স্ত্রী অপর্ণা ভৌমিক এমবিবি কলেজের করনিক৷ এবং মেয়ে শর্মিষ্ঠা রায় জিবি হাসপাতালের চিকিৎসক৷ পরিবারের তিনজনই খাওয়া দাওয়া করে তালাবন্ধ করে বাড়ি থেকে বের হয়ে যান৷ এরপরই অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ আশঙ্কা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top