News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ ও মহকুমা প্রশাসন
Image

চড়িলামে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ ও মহকুমা প্রশাসন

FL Seizedনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ আগস্ট ৷৷ সোমবার সন্ধ্যা ৭টায় চড়িলামে পুলিশবাহিনী ও ডিসিএম নেশাবিরোধী অভিযানে নেমে আনুমানিক ৩০-৪০ হাজার টাকায় নেশার ট্যাবলেট, বিলাতিমদ, দেশীমদ ও পেট্রোল, ডিজেল উদ্ধার করেন৷ চড়িলাম এলাকায় চিহ্ণিত নেশাখোর সন্ত্রাসীদের দখলে চলছে ব্যাপক অর্থবানিজ্য৷ চড়িলাম বাজার এলাকা থেকে ডিসিএম উত্তম দাস বৈষ্ণব ও বিশালগড় থানায় পুলিশবাহিনী আধিকারিক উত্তম দাস নেশাবিরোধী অভিযানে নেমে কয়েকটি দোকানে হানাদিয়ে প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেন৷ বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তি পানের দোকান থেকে প্রচুর নেশার টেবলেট ও বিলেতী মদ উদ্ধার করেন৷ তাছাড়া প্রাণকৃষ্ণ সাহার দোকানেও হানা দেয়৷ বাজার এলাকায় ঘুরে সেখানকার সাধারন মানুষের সঙ্গে কথা বলে জানা যায় বাজারে দিনদুপুরে মদ বিক্রি করার অভিযোগ ও নেশায় টেবলেট চড়িলামে প্রচুর পরিমানে বিক্রি হয়৷ জানা গেছে প্রতিদিন চড়িলাম বাজারে বিভিন্ন দোকানে নেশার সামগ্রী আমদানি করে এলাকায় বেকার যুব সমাজকে নেশা ধরিয়ে ধংবস করে দিচ্ছে৷ এলাকায় সহজ সরল ছাত্র ও বেকার ছেলেরা এই নেশা সামগ্রী খেয়ে বিভিন্ন রকম উশৃঙ্খলতামূলক কাজ করে বেড়াচ্ছে৷ কেউ কথা বলতে পারে না এলাকায় অভিভাবক মহল৷ তাঁরা কোন না কোন নেতার আত্মীয় বলে পরিচিত৷ তাই আজ চড়িলামের ডিসিএম বিভিন্ন এলাকা ঘুরে ২০০ লিটার দেশী মদ উদ্ধার করেন৷ সঙ্গে দুজনকে গ্রেপ্তারও করেন৷ এই যুব সমাজকে বাঁচানোর জন্য তিনি অভিযান চালাবে বলে জানান৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top