News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী অনুষ্ঠান মঞ্চে বিজেপি সভাপতি, রেল কোনও দলের পৈত্রিক সম্পত্তি নয় ঃ সিপিএম

সরকারী অনুষ্ঠান মঞ্চে বিজেপি সভাপতি, রেল কোনও দলের পৈত্রিক সম্পত্তি নয় ঃ সিপিএম

BJP CPIM LOGOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ সরকারি অনুষ্ঠানের মঞ্চে রাজনৈতিক নেতাদের উপস্থিতিকে ঘিরে সমালোচনায় মুখর হয়েছে সিপিএম৷ রবিবার আগরতলা রেল স্টেশনে আগরতলা-দিল্লী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের সূচনা এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর মঞ্চে উপস্থিত ছিলেন৷
এবিষয়ে এক বিবৃতিতে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী জানিয়েছে, রবিবার আগরতলা স্টেশন চত্বরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী আগরতলা-দিল্লী এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেন এবং আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপনের কাজের শিলান্যাস করেন৷ কিন্তু রেল দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের সরকারি মঞ্চে বিজেপি দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং আরএসএস’র জনৈক নেতা সুনীল দেওধরের উপবেশন সকলকেই বিস্মিত করেছে৷ এর আগে বাংলাদেশের সঙ্গে সাবমেরিন ক্যাবল সংযোগ ঘটানোর অনুষ্ঠানেও এধরনের ঘটনা ঘটেছিল৷
সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর বিশেষ রাজনৈতিক দলের রাজ্য নেতা ও সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টিকারী আরএসএস’র নেতার সরকারি মঞ্চে উপস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে৷ বিবৃতিতে আরো জানানো হয়েছে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের ইঞ্জিনের সামনে বিজেপির নির্বাচনী প্রতীক সেঁটে ট্রেন যাত্রা শুরু করা হয়েছে৷ এই মর্মে ছবি সহ একটি খবর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে৷ সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী মনে করে, ভারতীয় রেল কোনও বিশেষ রাজনৈতিক দলের পৈত্রিক সম্পত্তি হতে পারে না৷ এই ঘটনা অগণতান্ত্রিক ও দলীয় করণের স্বৈরাচারী প্রবণতার প্রতিফলন৷ সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী উভয় ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রেল মন্ত্রকের নিকট দাবি জানাচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top