News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কে যান চলাচল শুরু, বিলম্বে হলেও স্বস্তির নিশ্বাস
Image

জাতীয় সড়কে যান চলাচল শুরু, বিলম্বে হলেও স্বস্তির নিশ্বাস

NH 44নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ দীর্ঘ ২ মাস পর অবশেষে রবিবার কিছুটা স্বাভাবিক হল জাতীয় সড়কে যান চলাচল৷ শনিবার আসামের লোয়ারপোয়া দিয়ে রাজ্যে ঢুকেছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী লরি৷ রবিবার সকাল থেকে একের পর এক লরি রাজ্যে ঢুকেছে৷ আশা করা যাচ্ছে আগামী ২/৩দিন বৃষ্টি না হলে সারাই হয়ে যাবে জাতীয় সড়ক৷
দীর্ঘদিন অচল থাকার পর রবিবার কিছুটা স্বাভাবিক হল জাতীয় সড়কে যান চলাচল৷ শনিবারের পর রবিবারও পণ্যবাহী লরি রাজ্যে ঢুকেছে৷ ৪৪নং জাতীয় সড়কের ত্রিপুরা সীমান্ত থেকে আসামের লোয়ারপোয়া পর্যন্ত রাস্তার সংস্কার হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জাতীয় সড়ক৷ প্রাপ্ত খবর অনুযায়ী বহু পেট্রোল ট্যাঙ্কার রাজ্যে ঢুকছে৷ রবিবার প্রায় ১৫টি ট্যাঙ্কার রাজধানী সহ বিভিন্ন জায়গায় পৌঁছেছে৷ ফলে আগের মত পেট্রো পণ্যের সংকট কিছুটা কমেছে রাজ্যে৷ আসামের লোয়ারপোয়ায় যে ৯ কিলোমিটার রাস্তা বেহাল ছিল তা এক প্রান্তের পুরোটাই সংস্কার হয়েছে৷ এখন কাজ চলছে অন্য প্রান্তের কাজ৷ আসাম সরকারের পূর্ত দপ্তর এবং ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরের নজরদারিতে নির্মাণ কাজ চলছে৷ প্রায় ১৬০ জন শ্রমিক দিনরাত কাজ করে চলেছেন৷ নির্মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হিতেশ্বর বড়ুয়া জানান জুন-জুলাই দুই মাস কাজ করার পর জাতীয় সড়ক এখন কিছুটা সচল রয়েছে৷ রাস্তায় পাথর ও রাবারের শিট ফেলে সংস্কার হচ্ছে রাস্তা৷ তবে কিছুদিন বৃষ্টি না থাকলে আগামী সপ্তাহের মধ্যেই সংস্কার কাজ শেষ হবে বলে আশা করেন হিতেশ বড়ুয়া৷
এদিকে, রবিবার দিনভর আসামের লোয়ারপোয়া ও কাঁঠালতলি দিয়ে বহু লরি এসেছে৷ সবগুলিকেই আগরতলা প্রবেশ করানো হয়েছে৷ ধারণা করা যাচ্ছে এভাবে ২/৩ লরিগুলিকে প্রবেশ করানো হলে পেট্রো পণ্যের সংকট অচিরেই মিটবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top