News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানী সংকটের মাঝে মাইলেজ নিতে তৎপর রাজনৈতিক দলগুলি
Image

জ্বালানী সংকটের মাঝে মাইলেজ নিতে তৎপর রাজনৈতিক দলগুলি

CPIMনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ রাজ্যে পেট্রোলসহ অন্যান্য জ্বালানী তেল ও গ্যাসের সংকটের মাঝে রাজনৈতিক দলগুলি মাইলেজ নিতে তৎপর হয়ে উঠেছে৷ একদিকে বিরোধী শিবির অন্যদিকে শাসক দল৷ একে অন্যের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে৷ রাজনীতির মাঠ তপ্ত করতে ব্যস্ত এই রাজনৈতিক দলগুলি৷ যেখানে বিরোধী দল জ্বালানী সংকটের জন্য রাজ্য সরকারকে দায়ি করছে অন্যদিকে শাসক দল অভিযোগ করছে বিরোধী দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা ছাড়াচ্ছে এবং মিথ্যা অভিযোগ করছে৷
গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে রাজধানী আগরতলা শহের বিক্ষোভ প্রদর্শণ করছে জ্বালানী সংকটের প্রতিবাদে৷ এমনকি মহাকরণে মন্ত্রী ও আমলাদের যানবহান আটক করে প্রতিবাদ জানিয়েছে৷ শনিবার সন্ধ্যায় তৃণমূলের একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে জ্বালানী সংকটের প্রতিবাদে৷ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেখানে রাজ্যের যান TMCচালকরা পেট্রোলের জন্য লাইনে দাঁড়াচ্ছেন তখন সিপিএম ক্যাডাররা আক্রমণ করছেন তাদের উপর৷ দলের পক্ষে দাবী করা হয়েছে অবিলম্বে পেট্রোলের উপর সরকারী নিয়ন্ত্রণের আদেশ প্রত্যাহার করতে হবে৷
এদিকে, শাসক দল সিপিএমের পক্ষ থেকে শনিবার একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রম করে৷ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পেট্রোলের সাময়িক সংকটের মধ্যে তৃণমূল এবং বিজেপি উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top