News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগম এলাকায় এ, বি ক্যাটাগরীর জনগণের কাঁধে সামান্য চাপ, স্বস্তি সি ও ডি’র, সম্পদ কর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, স্পষ্টিকরণ নগরোন্নয়নমন্ত্রীর
Image

পুর নিগম এলাকায় এ, বি ক্যাটাগরীর জনগণের কাঁধে সামান্য চাপ, স্বস্তি সি ও ডি’র, সম্পদ কর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, স্পষ্টিকরণ নগরোন্নয়নমন্ত্রীর

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ গত কয়েকদিন যাবত নিগমবাসী সম্পত্তি কর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন৷ পুর নিগমের সম্পত্তি কর শীর্ষক নয়া বিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়৷ সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে নগরোন্নয়নমন্ত্রী দাবি করেন, সম্পত্তি কর নিয়ে কোন কোন মহল অযথা বিভ্রান্তির সৃষ্টি করছে৷ নাম না করে তিনি বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মোতাবেক নিগম এলাকায় নতুনভাবে বিন্যাস করে সম্পত্তি করের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ তাতে, নতুন পদ্ধতিতে সম্পত্তি কর আদায় করা হলে কেবল এ এবং বি ক্যাটাগরির নিগমবাসীদের সম্পত্তি কর সামান্য বাড়বে৷ কিন্তু সি এবং ডি ক্যাটাগরির নিগমবাসীদের সম্পত্তি কর নিশ্চিতভাবে এখন যে কর দিচ্ছেন তার তুলনায় কমতে চলেছে৷ তবে, এখনই নিগমবাসীকে ঐ হারে সম্পত্তি কর দিতে হচ্ছে না৷ সকলের দাবি আপত্তি জানতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ এরজন্য এক মাসের সময় দেওয়া হয়েছে৷ আগামী ১৮ আগস্টের পর নিগমবাসীর দাবি আপত্তির ভিত্তিতে নয়া নিয়ম অনুসারে সম্পত্তি কর আদায়ের বিষয়টি পর্যালোচনা করা হবে৷ এরপরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ এদিন তিনি দাবি করে বলেন, যেভাবে মারাত্মক সম্পত্তি কর বাড়বে বলে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তেমনটা কোনভাবেই হবে না বলে তিনি জোর দিয়ে বলেন৷
এবিষয়ে নগরোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এস কে রাকেশ এক উদাহরণ দিয়ে বলেন, এ ক্যাটাগরিতে এখন নিগমবাসী শতকরা ৮৬ পয়সা কর দিচ্ছেন৷ নতুন সম্পত্তি কর অনুযায়ী তা ১৪ পয়সা বাড়বে৷ বি ক্যাটাগরিতে বাড়বে ৪ পয়সা করে৷ অন্যদিকে সি ক্যাটাগরিতে ৬ পয়সা এবং ডি ক্যাটাগরিতে ১৬ পয়সা কমবে৷ সার্বিকভাবে দেখলে নতুন নিয়ম অনুযায়ী সম্পত্তি কর নেওয়া হলে এ এবং বি ক্যাটাগরি মিলিয়ে যেখানে ৫৭,৯৪২টি সম্পত্তির কর বাড়লেও সি এবং ডি ক্যাটাগরি মিলিয়ে ৬২,৬৬২টি সম্পত্তির কর কমবে৷
এদিন, নগরোন্নয়ন মন্ত্রী বলেন, আমরুট প্রকল্পে কেন্দ্রীয় অর্থ পুরোটা পেতে গেলে তাদের নির্দেশিকা মোতাবেক সমস্ত নিয়মনীতি মানতেই হবে৷ না হলে প্রথম ধাপে ৮০ শতাংশ অর্থ বরাদ্দ করলেও বাকি ২০ শতাংশ নিয়মনীতি না মানার কারণে রাজ্যকে দেবে না কেন্দ্রীয় সরকার৷ সেক্ষেত্রে রাজ্য সরকারকে ঐ ২০ শতাংশ অর্থ বহন করতে হবে৷ স্মার্ট সিটির ক্ষেত্রেও কেন্দ্রীয় নির্দেশিকা পূরণ করা বাধ্যতামূলক৷ নগরোন্নয়নমন্ত্রী বলেন, বহু আগেই ত্রয়োদশ অর্থ কমিশন এবং চতুদর্শ অর্থ কমিশনের সুপারিশ ছিল সম্পত্তি কর সংশোধন করতে হবে৷ জেএনএনইউআরএম তাতেও এই নির্দেশিকা ছিল৷ এই প্রকল্পটি এখন বদল হয়ে নতুন নামাকরণ হয়েছে আমরুট৷ ফলে, কেন্দ্রীয় নির্দেশিকা পালন করা ছাড়া এখন আর কোন উপায় নেই৷
এদিন তিনি দাবি করে বলেন, নতুন পদ্ধতিতে সম্পত্তি কর আদায় করা হলে তাতে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব৷ কারণ, এক্ষেত্রে সম্পত্তির মালিক নিজেই সম্পত্তির বিবরণ জমা দেবে পুর নিগমের কাছে৷ এর ভিত্তিতেই সম্পত্তি কর নির্ণয় করা হবে৷ যদি কেউ বেশি কর প্রদান করে থাকেন তাহলে পরবর্তী সময়ে তা ফেরত পাবেন৷ পুর নিগমের পাশাপাশি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকাগুলিতেও সম্পত্তি কর নতুন পদ্ধতিতে আদায় করার জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে এদিন নগরোন্নয়নমন্ত্রী জানিয়েছেন৷
এদিকে, পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহাও জানিয়েছেন, নিগমবাসীদের ঘাড়ে মারাত্মক করের বোঝা চাপিয়ে দেওয়ার কোন উদ্দেশ্যই নেই নিগমের৷ তবে, নতুন পদ্ধতিতে সম্পত্তি কর আদায় করা যেখানে বাধ্যতামূলক হয়ে ওঠেছে সে জায়গায় এ এবং বি ক্যাটাগরির নিগমবাসীদেরই সামান্য সম্পত্তি কর বৃদ্ধি হবে৷ সি এবং ডি ক্যাটাগরির নিগমবাসীদের সম্পত্তি কর কমবে৷ এক্ষেত্রে সম্পত্তি কর নিয়ে গত কয়েকদিনে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সে বিষয়ে সচেতন হওয়ার জন্য নগরোন্নয়নমন্ত্রী এবং পুর নিগমের মেয়র আবেদন জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top