News Flash

  • Home
  • Uncategorized
  • টোকিওতে প্রতিবন্ধী সেন্টারে ছুরি নিয়ে হামলা আততায়ীর, মৃত ১৯ প্রতিবন্ধী
Image

টোকিওতে প্রতিবন্ধী সেন্টারে ছুরি নিয়ে হামলা আততায়ীর, মৃত ১৯ প্রতিবন্ধী

টোকিও, ২৬ জুলাই (হি.স.): জাপানের রাজধানী টোকিওতে একটি প্রতিবন্ধী সেন্টারে ছুরি নিয়ে হামলা চালাল এক আততায়ী| ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ১৯ জন প্রতিবন্ধী| আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন, এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক| স্থানীয় সময়, মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে টোকিও-র সাগামিহারার একটি সরকারি সুলভ স্বাস্থ্যকেন্দ্রে| পুলিশ জানিয়েছে, ভোর ৩টে নাগাদ ২৬ বছরের আততায়ী সাতোশি উনেমাতজুকে গ্রেফতার করা হয়েছে| থানায় এসে আততায়ী নিজেই ধরা দেয়| পুলিশকে সে জানায়, ‘আমি খুন করেছি| প্রতিবন্ধী মানুষদের বেঁচে না থাকাই ভাল|’

সাগামিহারার এই সুলভে এক সময় চাকরি করত সাতোশি| ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর‌্যন্ত ওই সুলভে কাজ করেছে সে| কেন চাকরি ছাড়ল সাতোশি তা এখনও স্পষ্ট নয়| তবে পুলিশের বক্তব্য, সম্প্রতি ওই সুলভ থেকে সাতোশিকে বরখাস্ত করা হয়েছে| সেই ক্ষোভেই এই হামলা হতে পারে| এ দিন পুলিশ যখন তাকে গ্রেফতার করে তার কাছে থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র| তার মধ্যে বেশ কিছু রক্তমাখা| তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড সে করেছে তা খতিয়ে দেখছে পুলিশ| ঘটনার পর মঙ্গলবার সকালেই তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে কানাগওয়ার অধ্যক্ষ ইউজি কুরিওয়া বলেন, ‘মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, তাদের কাছে ক্ষমা চাইছি|’

কানাগাওয়া সরকার পরিচালিত এই স্বাস্থ্যকেন্দ্র টোকিও শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত| ৩০,০০০ বর্গমিটার এলাকা জুড়ে এই সুলভে ১৬০ জন আবাসিকের থাকার ব্যবস্থা রয়েছে| এর আগে ২০০১ সালে ওসাকার ইকেদা শহরে প্রাথমিক স্কুলে একই ভাবে হামলা চালায় এক আততায়ী| ঘটনায় ৮ শিশুর মৃতু্য হয়, আহত হন ১৫ জন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top