News Flash

  • Home
  • Uncategorized
  • অবসরপ্রাপ্ত পুলিশকর্মী গ্রেপ্তার নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে, তেলিয়ামুড়ায় ছিঃ ছিঃ
Image

অবসরপ্রাপ্ত পুলিশকর্মী গ্রেপ্তার নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে, তেলিয়ামুড়ায় ছিঃ ছিঃ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ জুলাই৷৷ সামাজিক অধঃপতনের এক নজির গড়ল তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর ৯নং

ফাইল ছবি
ফাইল ছবি

ওয়ার্ড এলাকার লাহিড়ী পরিবারের সদস্য৷ ১১ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে ষাটোধর্ব অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী নির্মলেন্দু লাহিড়ী৷ অভিযুক্ত শ্রীলাহিড়ী প্রাক্তন শিক্ষক কর্মচীর সংগঠনের বড় মাপের নেতৃত্ব তথা সদ্য বিভিন্ন দুর্নীতি ও পার্টি বিরোধী কাজের ফলে সিপিএম দল থেকে বহিষৃকত অরবিন্দ লাহিড়ির ছোট ভাই৷ ঘটনায় জানা যায়, গত ২১ জুলাই বিকাল পাঁচটা নাগাদ নিজের পাশের বাড়ির এক বাস কন্ডাক্টারের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশু কণ্যা মাঠে খেলা করছিল৷ সেখান থেকেই তাকে পেয়ারা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের সুকটিতে বসিয়ে বাড়িতে নিয়ে আসে৷ সুকটিতে বসা অবস্থায়ও মেয়ের গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে৷ নিজ বাড়িতে ডেকে নিয়ে সে একই কাজ করে৷ তা আবার দেখে ফেলে পাশের বাড়ির এক মহিলা৷ শিশু কণ্যাটিকে ভয় দেখানো হয় কাউকে না বলার জন্য৷ ঘটনার চারদিন কেটে গেলে শিশুটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পরে৷ তখনই পাশের বাড়ির ওই মহিলা শিশু কণ্যার মাকে সব ঘটনা খুলে বলে৷ মা মেয়েকে তা সত্য কিনা জিজ্ঞেস করতেই মেয়ে কেঁদে বলে পাশের বাড়ির দাদু আমার সাথে এই কাজ করে৷ ঘটনার পুরো বৃত্তান্ত দেয়৷ ঘটনার বৃত্তান্ত শুনে রবিবার অর্থাৎ ২৪ জুলাই সন্ধ্যায় শিশু কণ্যাকে নিয়ে থানায় এসে সব কথা খুলে বলে৷ রাত প্রায় ১০ টা নাগাদ অভিযুক্তকে থানার পুলিশ বাড়ি থেকে ডেকে আনে জিজ্ঞাসাবাদের জন্য৷ রাত সাড়ে দশটা নাগাদ অভিযুক্তের নামে একটি মামলা নেয় তেলিয়ামুুড়া থানার পুলিশ৷ রাত প্রায় দেড়টা নাগাদ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য৷ রাতেই অভিযুক্ত লাহিড়ীর নামে একটি কেইস রেজিস্ট্রি হয়৷ বাবাকে বাঁচাতে মরিয়া পুত্র দীপক লাহিড়ী৷ তিনি আবার তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে এনএইচআরএম প্রকল্পে ফার্মাসিস্ট পদে চাকুরিরত৷ অধিক রাত পর্যন্ত থানার পুলিশ সহ বিভিন্ন জায়গায় ম্যানেজ করতে ব্যস্ত দেখা যায়৷ অন্যদিকে অভিযুক্তের বড় ভাইয়ের ছেলে আবার পুলিশ দপ্তরে কর্মরত৷ একদিকে তেলিয়ামুড়া থানার প্রাক্তন পুলিশ কর্মী অন্যদিকে পুলিশ অফিসার তার৷ ফলে নাজেহাল তেলিয়ামুড়া থানা৷ তবে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কিনা পুলিশের পক্ষে প্রশ্ণ জনমনে৷ তবে অভিযুক্ত শ্রীলাহিড়ীকে এব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি একথা অস্বীকার করেন৷
অন্যদিকে মেয়ের মা চাইছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি৷ যাতে করে অন্য আর কোন শিশুকে এই পাষন্ড নরপিপাসুর শিকার হতে না হয়৷ পুলিশ জানায় অভিযুক্তের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আজই তাকে অর্থাৎ খোয়াই কোর্টে তোলা হবে৷ চলছে তদন্ত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top