News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ লক্ষ টাকার বাঁশ কাজে আসছে না , স্তব্দ জাতীয় সড়ক
Image

লক্ষ লক্ষ টাকার বাঁশ কাজে আসছে না , স্তব্দ জাতীয় সড়ক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৪ জুলাই ৷৷ দেশের মানুষ যখন ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ণে বিভোর ঠিক সেই সময় বাঁশ দিয়ে তৈরী হচ্ছে অসম ত্রিপুরার ৮ নং জাতীয় সড়ক৷ ত্রিপুরার একের পর এক শীর্ষ আমলা, রাজ্যপাল পরিদর্শন করছেন অসমের করিমগঞ্জ জেলার লোয়ারপোয়া থেকে চুরাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়ক, দেখছেন বিকল্প জাতীয় সড়ক চান্দঘিরা কাঁঠালতলি সড়ক৷ কিন্তু পরিদর্শনই সার ইতিবাচক কোন পদক্ষেপ নিচ্ছে না অসম সরকার৷ জনগনের ধৈর্ষ্যের বাধ ভাঙ্গতে শুরু করেছেন৷ বিগত তিনবৎসর থেকে অসম ত্রিপুরার ৮নং জাতীয় সড়কের অবস্থা যে তিমিরেই ছিল সেই তিমিরেই৷ অন্যদিকে কদিন পূর্বে অসমের বরাকভ্যালির পুর্তকর্তা মলয় দেব গোহাটি হাইকোর্টে দেওয়া হলফ নামায় বলেছিলেন বরাক উপত্যকার ৮৬ শতাংশ রাস্তা ভাল ৷ চলতি বছরের তিনমাস যাবৎ ৮নং জাতীয় সড়কের অবস্থা বিপজ্জনক৷ কিন্তু একদিনের জন্য দেখতে আসেননি অসমের পূর্তমন্ত্রী৷ বিপজ্জনক সড়কের কোন সংস্কারের উদ্যোগ নিচ্ছেনা বলে গতকাল থেকে বিকল্প সড়কে কাজে হাত লাগিয়েছে রাজ্য সরকার৷ চান্দঘিরা কাঠালতলি সড়কে রাজ্য সরকারের পক্ষথেকে ৪টি জেসিবি, ২০ জন শ্রমিক সহ ইট পাথর ইত্যাদির জন্য প্রতিদিন ৬০ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার৷ এর পূর্বেও অসমের ত্রিপুরার বিকল্প সড়কের অসমের বেহাল অংশের অনেক কাজ করেছে রাজ্য সরকার৷ এদিকে ২০১১ সালে অসমের পোয়ামারা থেকে চুরাইবাড়ি পর্যন্ত একশত পাঁচ কোটি টাকার ডাবল লেন কাজের বরাত পায় উড়িষ্যার নির্মান সংস্থা এ আর এস৷ ঠিক মত কাজ করতে না পারায় গত তিন মাস পূর্বে লোয়ারপোয়া থেকে চুরাইবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার জাতীয় সড়কের কাজের বরাত পায় নির্মান সংস্থা এ বি সি আই৷ কিন্তু কাজ চালিয়ে গেলেও প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় প্রবল বৃষ্টিপাত৷ এছাড়া বিশ্লেষকদের মতে লোয়ারপোয়া চুরাইবাড়ি বেহাল অংশের মাটি ভাল না৷ এখন অত্যাধুনিক প্রযুক্তিতে কাজ করলেই হয়তো ৮নং জাতীয় সড়কের বেহাল অংশ ঠিক হতে পারে৷ তবে তার জন্য প্রয়োজন অতিরিক্ত অর্থের৷ এদিকে একটি সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ২৭ লক্ষ টাকার ইট ও পাথর পাঁচ লক্ষাধিক টাকার বাঁশ লেগেছে৷ কিন্তু তাতেও হচ্ছেনা৷ এখন নাকি ডিজিটাল ইন্ডিয়ার ৮ নং জাতীয় সড়কের ১০ কিলোমিটার সড়কের উপর বসানো হচ্ছে কচি কচি বাঁশ৷ তবুও যদি যান চলাচলের উপযোগী হয়ে উঠে জাতীয় সড়ক৷ জানাগেছে এখন ৮ নং জাতীয় সড়ক মেরামতির জন্য গুজরাটের দামান থেকে জিও সেল, জিও টেক্স টাইল আনা হচ্ছে৷ ইতিমধ্যে ৭ হাজার মিটার জিও সেল আনা হয়েছে, বাকীগুলো আসছে৷ জিও টেক্সটাইল দুধরনের হয়৷ এগুলি দিয়ে সড়ক তৈরী করতে প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু এখনও সরকার কোন অর্থ বরাদ্ধ করেনি ফলে রাস্তার কাজও হচ্ছে কচ্ছপ গতিতে৷ অন্যদিকে লোয়ারপোয়া ও চুরাইবাড়ি এলাকার জনগন জানান বিগত কয়েকদিন যাবৎ জাতীয় সড়ক প্রায় বন্ধ কিন্তু এখন পর্যন্ত কুম্ভ নিদ্রায় অসমের বিজেপি সরকার৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকল্প চান্দঘিরা কুকিতল কাঁঠালতলি সড়ক বন্ধ৷ হাল্কা যান চলাচল করছে লোয়ারপোয় জাতীয় সড়ক দিয়ে ৷ যানবাহন অসমের লোয়ারপোয়া এলাকা ও ত্রিপুরার চুরাইবাড়ি এলাকায় প্রায় তিন হাজার লরির লম্বা লাইন৷ চালকদের মধ্যে হাহাকার৷ গত ৩/৪ দিন থেকে তেমন বৃষ্টি পাত না হলেও জাতীয় সড়কের অবস্থা চরম বেহাল৷ বর্তমানে ৮ নং জাতীয় সড়কে বাঁশ বিছানো হয়েছে সড়কে, দেখা যাক কঁচি কঁচি বাঁশের উপর দিয়ে যদি চলাচল করতে পারে ভারী ভারী যান৷ অভিযোগ রয়েছে এই সড়কদিয়ে প্রতিদিন প্রচুর ওভারলোডের যান চলাচল করে ফলে রাস্তা সামান্য নির্মান করা হলেও পুনরায় মাটির নিচে চলে যায়৷ মাল বোঝাই লরির লাইনের পাশাপাশি রাজ্যে দেখা দিয়েছে খাদ্য, জ্বালানী তেল, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top