News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় পর্থ দূর্ঘটনায় গুরুতর জখম দুইজন
Image

তেলিয়ামুড়ায় পর্থ দূর্ঘটনায় গুরুতর জখম দুইজন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আবারও জাতীয় সড়কে পথ দুর্ঘটনা৷ গুরুতর আহত দুইজন৷ তাদের চিকিৎসা চলছে বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে৷ জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন মহারাণীপুর এলাকায় অটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে বাইকে থাকা স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয় চাকমাঘাট থেকে টিআর০২-বি-৫৬৬০ নম্বরের বাইক নিয়ে মণিন্দ্র দেবববর্মা ও তার স্ত্রী রাণীমালা দেববর্মা নিজ বাড়ি ঘিলাতলী দাওছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল৷ অপরদিকে টিআর০৬-২১২৮ নম্বরের যাত্রীবাহী অটো চাকমাঘাট থেকেই একই রাস্তা ধরে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ মহারাণীপুর এলাকায় আসতেই  অটোটি বাইকটিকে  ওভার টেক করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি অটোতে ধাক্কা লাগে, তাতে ছিটকে পড়ে যায় দম্পতিযুগল৷  এলাকাবাসী তাদের হাসপাতালে পাঠালে তাদের অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাদের জিবিতে রেফার করে৷ অপর থানার এসআই বাপন শীল জানায় অটোর চালক শ্যামল দাস পলাতক৷ তবে বাইক ও অটোকে আটক করা হয়েছে৷ এবং তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে৷ তবে ঘন ঘন জাতীয় সড়কের উপর তেলিয়ামুড়ায় আতঙ্কে ভুগছে পথ চলতি মানুষ৷ নেই নিয়ন্ত্রণের কোন সুবন্দোবস্ত৷

বাইক দূর্ঘটনায় গুরুতর ট্রাফিক পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বাইক দুর্ঘটনায় আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক ট্রাফিক কনস্টেবল৷ তার নাম বিপ্লব শীল৷ ববাবা মৃত সুকুমার শীল, বাড়ি বিশালগড়ের লালসিংমুুড়া এলাকায়৷ ঘটনা শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ সিপাহিজলা অভয়রাণ্য সংলগ্ণ জাতীয় সড়কে৷ ঘটনার বিবরণে জানা গেছে ট্রাফিক কনস্টেবল বিপ্লব শীল তার টিআর০২-জেড-৭৯৮৯ নম্বরের বাইক নিয়ে উদয়পুর ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ সিপাহিজলা অভয়ারণ্যের অপর দিক থেকে একটি গাড়ি ধেয়ে আসছে দেখেই বাইক চালক বিপ্লব বাইকটিকে জঙ্গলের দিকে ঢুকিয়ে দেয়৷ এতে ধাক্কা লাগে একটি গাছের সঙ্গে৷ তার পায়ে ও মাথায় আঘাত লাগে৷ দমকল কর্মীরা তাকে হাসপাতালে পঁৌঁছে দিলে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top