News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি সংকট ঃ বিলোনীয়ায় পথ অবরোধ ক্ষুব্ধ জনতার
Image

জ্বালানি সংকট ঃ বিলোনীয়ায় পথ অবরোধ ক্ষুব্ধ জনতার

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতরলা, ২২ জুলাই৷৷ পেট্রোল ও ডিজেল সংকটে জেরবার বিলোনিয়া৷ দক্ষিণে এলাকা থেকে পশ্চিম গৌরাঙ্গ বাজার উত্তরে পাইখলা পূর্বে গার্দ্দাং পর্যন্ত বিশাল এলাকা হলেও পাম্প মাত্র ১টি৷ এদিকে জেলা সদর বিলোনিয়া প্রচুর পরিমাণে সরকারি গাড়ি৷ তারপরেও কো অপারেটিভ পরিচালিত সমবায় পেট্রোল পাম্প সবেধন নীলমণি৷ রাজ্যে পেট্রোল ডিজেল সংকট জারি থাকলেও  সব পাম্পে সপ্তাহে ২-৩ বার তেল আসে৷ অথচ এই পাম্পে সপ্তাহে একবারও আসে না৷ তাই সংকট আরো তীব্র হয় দীর্গ নয়দিন হলেও এই পাম্পে তেল নেই তাই ক্ষুব্ধ গ্রাহকরা৷ আজ বিকেল চাটা নাগাদ পাম্পের সামনে বিলোনিয়া, উদয়পুর বিলোনিয়া শান্তিরবাজার সড়ক অবরোধ করে৷ অভিযোগ গত রাত থেকে লাইন দিয়ে  রয়েছে এখন বলছে পেট্রোল আসবে না তাই জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেন৷ ছুটে আসে পুলিশ৷ ছুটে আসেন কমরেড দাদা ত্রিলোকেশ সিনহা ও সিট্যুর দাদারা৷ দাদারা এসেই উত্তেজিত জনতাকে নরমে গরমে বলেন৷ কিন্তু জনগণ ও দমবার পাত্র নন৷ অবশেষে পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করেন৷ দীর্ঘ নয়দিন তেল না থাকলেও জেলা প্রশাসন কিংবা মহকুমা প্রশাসনের কোন হেলদোল নেই৷ খোলা বাজারে ২০০ টাকা ৩০০ টাকায় তেল বিক্রি হচেছ অথচ বৃহন্নগার ভূমিকায় আরক্ষা প্রশাসন৷ তাই এই বিষয়ে জনগণ ক্ষোভ উগরে দেন৷ রাতের অন্ধকারে বাঁকাপথে তেল বিক্রি করেন বলেও অভিযোগ জনগণের এই সমবায় পাম্পের বিরুদ্ধে৷  মেশিন খারাপের অজুহাত দেকিয়ে তেল কম দেওয়ারও অভিযোগ উঠে৷ আরক্ষা প্রশাসন কালোবাজারি বন্ধ না করে বাইক ও অটো চালকদের হয়রানি করে বলেও অভিযোগ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top