News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোপণ্যের সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে তৃণমূল চাক্কা জ্যাম করবে ২৩শে
Image

পেট্রোপণ্যের সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে তৃণমূল চাক্কা জ্যাম করবে ২৩শে

TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যে পেট্রো পণ্যের সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৩ জুলাই চাক্কা জ্যাম কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ বুধবার সাংবাদিক সম্মেলনে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস ত্যাগী বিধায়ক আশিস কুমার সাহা জানান, আগামী ২৩ জুলাই রাজধানী আগরতলায় দশটি স্থানে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চাক্কা জ্যাম কর্মসূচী পালন করা হবে৷ একই সাথে রাজ্যের বিভিন্ন স্থানেও চাক্কা জ্যাম কর্মসূচী পালন করা হবে৷ মূলত, পেট্রো পণ্যের সংকট এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই চাক্কা জ্যাম কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন৷
এদিন তিনি, ক্ষোভের সুরে বলেন, কেন্দ্র ও রাজ্য কোন সরকারেরই রাজ্যের এই চলমান অচলাবস্থা কাটানোর উদ্যোগ নেই৷ বর্ষা আসলে জাতীয় সড়ক বেহাল হয়ে পড়বে তা সত্ত্বেও সময়মত এর সংস্কারের কাজ হাতে নেওয়া হয়নি৷ এদিন তিনি আসামের বিগত কংগ্রেস সরকারকে এক হাত নিয়ে বলেন, গগৈ সরকারের গাফিলতির কারণেই ত্রিপুরাবাসী ভোগান্তির মুখে পড়েছেন৷ তবে তিনি নতুন সরকারেরও সমালোচনায় মুখর হয়েছেন৷ আশিসবাবু বলেন, আসামে বিজেপি সরকার এসেও কিছু করতে পারছে না৷ সাতদিনের মধ্যে জাতীয় সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এই সড়কের আরো করুণ দশা৷ বহু যানবাহন আটকে পড়েছে৷ ফলে, রাজ্যে এক মারাত্মক অচলাবস্থা দেখা দিয়েছে৷
এদিন তিনি, এই অবস্থার জন্য মুখ্যমন্ত্রীকেও দায়ী করেছেন৷ তিনি বলেন, আসাম- আগরতলা জাতীয় সড়কটির বিষয়ে তেমন কোন গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী৷ সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে স্মার্ট সিটি নিয়ে যতটা গুরুত্ব দেখিয়েছেন জাতীয় সড়ক সহ রাজ্যের যাতায়াত ব্যবস্থা নিয়ে কোন বিষয় উত্থাপন করেননি তিনি৷ আশিসবাবু বলেন, এবিষয়গুলো গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করা উচিত ছিল৷
এদিকে, রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধি হলেও খাদ্য দপ্তরের তরফে কোন নজরদারি নেই৷ তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের গাফিলতির কারণে রাজ্যে কালোবাজারি ছেঁয়ে গেছে৷ শীঘ্রই প্রশাসন কালোবাজারির বিরুদ্ধে নজরদারি না বাড়ালে রাজ্যবাসী আরো ভোগান্তির মুখে পড়বেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top