News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদে র্যালী আগরতলায়
Image

ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদে র্যালী আগরতলায়

Bankনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি৷ মঙ্গলবার ১৯ জুলাই ব্যাঙ্ক জাতীয় করণ দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানী আগরতলা শহরে আয়োজিত প্রচার র্যালিতে অংশ নিয়ে এই আহ্বান জানিয়েছেন ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার মোদক৷ তিনি বলেন, ১৯৬৯ সালের ১৯ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাঙ্কগুলিকে জাতীয় করণ করেছিলেন৷ সাধারণ জনগণ যাতে ব্যাঙ্ক পরিষেবার সুযোগ পেতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখেই তৎকালীন প্রধানমন্ত্রী এই মহতি উদ্যোগ গ্রহণ করেছিলেন৷ এই উদ্যোগের ফলে দেশের অর্থনৈতিক অবস্থার দারুণ উন্নতি হয়েছে৷ কৃষি ও শিল্প ক্ষেত্রে উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ বর্তমান কেন্দ্রীয় সরকার  জাতীয় ব্যাঙ্কগুলোকে বেসরকারি করণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে ইউনিয়নের নেতৃবৃন্দ গুরুতর অভিযোগ এনেছেন৷ জাতীয় ব্যাঙ্কগুলোকে বেসরকারী করণের জন্য কেন্দ্রীয় সরকার বিল পাশ করিয়েছে৷ এই বিলের সাহায্যে ব্যাঙ্কগুলোকে মার্জার বা একত্রিত করণের উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এই উদ্যোগ সফল হলে বেসরকারিকরণের পথ আরো একধাপ এগিয়ে যাবে৷ আগামীদিনে সবকটি জাতীয় ব্যাঙ্ককে চার-পাঁচটি ব্যাঙ্কে একত্রিত করার চেষ্টা হবে৷ সংগঠনের নেতা স্বপনকুমার মোদক আরো বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে ৪৮ শতাংশ শেয়ার সরকারের হাতে রেখে ৫২ শতাংশ শেয়ার বেসরকারি উদ্যোগীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তাতে, বিদেশি পঁুজিপতিরা ব্যাঙ্ক শিল্প পরিচালনা করার সুযোগ পেয়ে যাবে৷ স্বভাবতই বিদেশি পঁুজিপতিরা ব্যাঙ্ক পরিচালনা করলে ১৯৬৯ সালে ব্যাঙ্ককে জাতীয়করণের আসল উদ্দেশ্যই ব্যাহত হবে৷ সে কারণেই দেশ ও দেশবাসীর স্বার্থে ব্যাঙ্ককে জাতীয়করণের উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সামিল হওয়ার জন্য ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন দাবি জানিয়েছে৷ মঙ্গলবার রাজ্যের সর্বত্রই ব্যাঙ্ক জাতীয়করণ দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top