নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাই হল পাঁচটি দোকান৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটে খয়েরপুরের নতুন বাজার এলাকায়৷ শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে৷ দমকল বাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ ভয়াবহ অগ্ণিকান্ডে পুড়ে ছাই হল পাঁচটি দোকান৷ রবিবার ভোরে খয়েরপুরের নতুনবাজার এলাকায় ঘটে ঘটনাটি৷ তিনটি দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ ক্ষয়ক্ষতি প্রায় ১লক্ষ ৮০ হাজার টাকা৷ তিনটি দোকানের মধ্যে একটি মিষ্টির দোকান, একটি সেলুন এবং একটি ভ্যারাইটিজ দোকান পুড়ে যায়৷ এদিন ভোর রাতে আগুন দেখতে পান এলাকাবাসী৷ প্রথমে কয়েকজন দেখে চিৎকার শুরু করেন৷ এরপর অন্যান্য লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন বিভিন্ন স্টেশন থেকে ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আনে৷ এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে৷ দমকল কর্মীদের ধারণা শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বোধজং থানার পুলিশ৷ পুলিশ এব্যাপারে একটি মামলা হাতে নিয়েছে৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়৷
ভয়াবহ অগ্ণিকান্ডে খয়েরপুরে পুড়ে ছাই পাঁচটি দোকান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















